বিচিত্র নববর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আতশবা​িজ নতুন বছর উদ্‌যাপনের জনপ্রিয় অনুষঙ্গ
আতশবা​িজ নতুন বছর উদ্‌যাপনের জনপ্রিয় অনুষঙ্গ

আসছে পয়লা বৈশাখ। বিশ্বের প্রতিটি প্রান্তেই নতুন বছর হাজির হয় খুশির বারতা নিয়ে। পড়ুন কিছু বিচিত্র নতুন বছর উদ্যাপন রীতির কথা
ব্রাজিল—সাগরপাড়ে আতশবাজি
নতুন বছর উপলক্ষে ব্রাজিলের কোপাকাবানা সৈকতে আয়োজন করা হয় বর্ণিল আতশবাজির। চোখধাঁধানো এই উৎসব দেখতে প্রায় দুই মিলিয়ন (বিশ লাখ) মানুষ ভিড় জমায় দেশটির প্রধান শহর রিও ডি জেনেরিওতে। টানা ১৫ মিনিট ধরে চলে এ আতশবাজি। কখনো লাল, কখনো নীল আবার কখনোবা বেগুনি রং। আকাশ যেন ভরে যায় রঙের নকশায়। এরই মধ্যে একদল আবার লাফিয়ে পড়ে জলে। সাগরের নীল জলে ডুবে চলে আকাশের রঙিন আলোর মিছিল দর্শন! আতশবাজির এ পর্ব শেষ হলেই শহরের রেস্তোরাঁগুলোতে শুরু হয় পার্টি। নাচে, গানে বরণ করে নেওয়া হয় নতুন বছর।
রোমানিয়া
রোমানিয়ার গ্রামের মানুষ নতুন বছর উদ্যাপন করে ঐতিহ্যবাহী বিচিত্র পোশাক পরে। এই পোশাক তৈরি হয় ভালুকের লোম থেকে। শত বছর ধরে রোমানিয়ায় চলে আসছে এই রীতি।
ইকুয়েডর—পাপেট তৈরি
ইকুয়েডরের লোকজন নতুন বছর উদ্যাপন উপলক্ষে তৈরি করে নানা রকম পাপেট। এগুলো প্রতিনিধিত্ব করে তাদের আগের বছরের পাপ আর ভুলের। মধ্যরাত পার হওয়ার পর পুড়ে ফেলা হয় এই পুতুলগুলো।
চিলি—পর্যটকদের ভিড়
চিলিতে নতুন বছরের বরণটা বেশ জাঁকজমকই বলতে হয়। আতশবাজি দেখতে রাজধানী সান্টিয়াগো ছাড়াও বেশ কিছু শহরে ভিড় জমায় মানুষ। কয়েক দিন আগে থেকেই পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকেরা পৌঁছে যায় পিকনিকের জায়গা দখলের জন্য। নববর্ষ উপলক্ষে সারা দেশ মেতে ওঠে ড্যান্স ফেস্টিভ্যালে।
লািতন পোস্ট অবলম্বনে