প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোয়ানসি শহরের অনেক বাসিন্দাই সেদিন পথ চলতে গিয়ে থমকে দাঁড়িয়েছিল। তাদের বিস্ময়ের কারণ মূলত রাস্তার পাশে একটি পানশালা। এক দিন আগেও পানশালাটির নাম ছিল নোয়া’স ইয়ার্ড। অথচ রাতারাতি সেটা বদলে হয়ে গেল ‘পল... আই অ্যাম ডিভোর্সিং ইউ’! নাম বদল হতেই পারে, তবে এমন বিচিত্র নাম পথচারীর ভ্রু কুঞ্চিত করবে, সেটাই স্বাভাবিক। এমনটাই চেয়েছিলেন নোয়া’স ইয়ার্ডের নিকটস্থ ফ্ল্যাটের বাসিন্দা, পলের ‘প্রাক্তন’ স্ত্রী। সংবাদমাধ্যমের কাছে নাম প্রকাশে আপত্তি জানালেও, প্রাক্তন মিসেস পল জানান, স্বামীর প্রতি বিরক্ত হয়েই তিনি এমনটা করেছেন। স্বামীর সঙ্গে আর এক ছাদের নিচে বসবাস করতে চান না, সেটি জনসমক্ষে জানাতেই এমন ব্যতিক্রম পদ্ধতি অনুসরণ করেছেন তিনি। অনেক অনুনয়-বিনয়ের পর পানশালার মালিক নোয়া রেডফার্ন তাঁর ডিজিটাল সাইনবোর্ডটির লেখা বদলে দিতে রাজি হয়েছিলেন।
সূত্র: মিরর