বিচিত্র ভুবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কী চমৎকার দেখা গেল!পড়বি তো পড় মালীর ঘাড়ে! বেচারা কাঠবিড়ালি হয়তো এসেছিল বাদামের সন্ধানে; পড়ল এক বিড়ালের সামনে। ক্যাটামাঙ্গা নামের এই বিড়াল থাকে কানাডার মন্ট্রিলে। আশার কথা, বেঁচে গেছে কাঠবিড়ালিটা। কাচের ওপাশ থেকে যে কিছুই করার ছিল না ক্যাটামাঙ্গার! অরেঞ্জ অনলাইনগ্রন্থনা: মাহফুজ রহমানকিসের ছবি এটা? ধোঁয়ার কুণ্ডলী নাকি অচিন বৃক্ষ? কোনোটাই নয়, মামুলি মাশরুম মাত্র! তবে এই মাশরুম মাস দুয়েক ফেলে রাখায় তাতে ছত্রাক বাসা বেঁধেছে। আর সেটাই আণুবীক্ষণিক লেন্স দিয়ে ক্যামেরায় ধরেছেন হেইকি লেইস। ৩৮ বছর বয়সী এই আলোকচিত্রীর দেশ এস্তোনিয়া। ডেইলি মেইল