বিচিত্র ভুবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কী চমৎকার দেখা গেল!ছোট্ট স্টারলিং পাখির ঝাঁকের কাণ্ডটা দেখুন! স্যাপউইক হেলথ ন্যাশনাল ন্যাচার রিজার্ভ, লন্ডনের পার্কটিই হলো এই পাখিদের আবাসস্থল। হঠাৎই নিজেদের এলাকায় এক মারকুটে অতিথির দেখা পেল ওরা, বিশাল এক বাজপাখি! স্টারলিং পাখির ঝাঁকই বা ঘাবড়ে যাবে কেন? সহস্রাধিক স্টারলিং পাখি একত্র হয়ে বিশাল একটা পাখির আকৃতি ধারণ করে ফেলল! বাজপাখিটাও ভড়কে গিয়ে পালাল লেজ তুলে!আলোকচিত্রী রব ভোলস্টেনহোম ক্যামেরায় ধারণ করেন এই বিচিত্র মুহূর্তটি।—ডেইলি মেইলআলোকচিত্রের ভাষায় এর নাম ড্রপ্লেট শট। আলোকচিত্রী জিম ক্র্যামার অবশ্য তাঁর সঙ্গে যোগ করেছেন কিছুটা ভিন্ন আঙ্গিক। দুধ, ক্রিম, পানি আর গ্লিসারিনের মিশ্রণের ফোঁটা ফেলেছেন কালো একটা আয়নার ওপর। ক্যামেরার কারসাজিতে ধারণ করেছেন ফোঁটা পড়ার ক্ষুদ্রাতিক্ষুদ্র মুহূর্ত!—ডেইলি মেইলএকদল মানুষ বালুকাবেলায় ছড়িয়ে-ছিটিয়ে দাঁড়িয়ে মেরিলিন মনরোর অবয়ব তৈরি করেছে। আকাশযান থেকে সে চিত্র ধারণ করেছেন কোনো একজন আলোকচিত্রী—এমনটাই তো ভাবছেন? ভুল! এটি একটি আঁকা ছবি! খুদে খুদে মানবাকৃতি দিয়ে মেরিলিন মনরোর ছবি আঁকার এ কষ্টসাধ্য কাজটি করেছেন আটলান্টার চিত্রশিল্পী ক্রেইগ অ্যালান।—ডেইলি মেইলগ্রন্থনা: মো. সাইফুল্লাহ