বিচিত্র ভুবন
অবাক বুকশেলফসেই গল্পটা শুনেছেন? এক লেখকের বাড়িতে অতিথি এসেছেন। লেখকের ঘরজুড়ে ছড়ানো-ছিটানো অসংখ্য বই দেখে অতিথি বলেন, ‘আপনার বাড়িতে এত বই, অথচ বইগুলো সাজিয়ে রাখার মতো একটা বুকশেলফ নেই?’ লেখক বলেন, ‘কী করব? বুকশেলফ তো আর বন্ধুবান্ধবের কাছ থেকে ধার করা যায় না!’বইমেলা থেকে একগাদা বই কিনলেন। এবার বইগুলোকে ঠাঁই দিতে চমৎকার একটা বুকশেলফ তো চাই। তার আগে দেখে নিন, বিশ্বের বিভিন্ন শিল্পীর ডিজাইন করা অদ্ভুত কিছু বুকশেলফ। ডিমিলকডপেনসিলে আঁকা পরীবিশ্বাস করুন আর না-ই করুন, পাশের ছবিটি পেনসিলে আঁকা! শিল্পীর নাম ডিয়াগো ফাজিও। মজার ব্যাপার হলো, ২২ বছর বয়সী এই ইতালিয়ান শিল্পীর ছবি আঁকায় কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই। মূলত ট্যাটু আঁকার মধ্য দিয়ে তার আঁকাআঁকির হাতেখড়ি। ছবিটি আঁকতে তাঁর সময় লেগেছে ২০০ ঘণ্টা! ডেইলি মেইলএক মিনিটে প্যান কেককাণ্ডটা দেখুন! বিখ্যাত কার্টুন চরিত্র ওয়ালেস ও গ্রমিটের কাছ থেকে অনুপ্রাণিত হয়ে আজব এক যন্ত্র তৈরি করেছে দ্য হ্যাপি এগ কোম্পানি নামের একটি প্রতিষ্ঠান। কী এই যন্ত্রের কাজ? মুরগি ডিম পাড়ার এক মিনিটের মধ্যে ডিম থেকে প্যান কেক তৈরি হবে সম্পূর্ণ স্বয়ংক্রিয় পদ্ধতিতে! আয়োজনটাও অদ্ভুত! রাজকীয় ভঙ্গিতে সিংহাসনে আসন গ্রহণ করে একটি মুরগি। ডিম পাড়ার সঙ্গে সঙ্গে শুরু হয়ে যায় যন্ত্রপাতির কর্মতৎপরতা। ডিম ভাঙা থেকে শুরু করে ময়দার মিশ্রণ গোলানো, কড়াইয়ে ভাজা ও সব শেষে পরিবেশন—সম্পূর্ণ প্রক্রিয়াটি সম্পন্ন হয় কোনো ধরনের হাতের স্পর্শ ছাড়া! তাও মাত্র এক মিনিটে! বেচারি মুরগি, ডিম পেড়ে একটু আয়েশ করে বসারও সুযোগ পায় না। তার আগেই দেখে ‘ছুঁ-মন্তর ছুঁ’—ডিম হয়ে গেল প্যান কেক! ডেইলি মেইল