বিচিত্র ভুবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোমবাতি পুড়িয়ে অ্যাডেলেঅ্যাডেলের ‘সেট ফায়ার টু দ্য রেইন’ গানটি মনে লেগেছিল হং ই-র। সাংহাইয়ের এই তরুণ শিল্পীর ডাক নাম রেড। এর আগে মোজা ও কফি দিয়ে মানুষের প্রতিকৃতি এঁকে নাম কুড়িয়েছেন। এবার আঁকলেন অ্যাডেলেকে। তুমুল জনপ্রিয় এই সংগীত তারকাকে রেড আঁকলেন মোমবাতি পুড়িয়ে! সঙ্গে ছিল পানি ও বাতাস। প্রতিকৃতিটি দাঁড় করিয়েছেন দুই সপ্তাহের পরিকল্পনা আর সাত ঘণ্টার পরিশ্রমে। এর জন্য পুড়িয়েছেন প্রায় দেড় হাজার মোমবাতি। প্রতিকৃতি সম্পর্কে ব্যাখ্যা দিতে গিয়ে রেড বললেন, ‘আমার কাছে মনে হয়েছে সম্পর্কে বিচ্ছেদ আসার কষ্টেই অ্যাডেলে গানটি গেয়েছেন। তিনি যে কেঁদেছেন তার রূপক হয়তো ছিল বৃষ্টি। এবং তিনি তা আগুনে ঢেলে দিয়েছেন কষ্টগুলো ধ্বংস করে দিতে। আমি নীল রঙের মোমবাতি ব্যবহার করেছি কান্নার প্রতীক হিসেবে। এবং সেগুলো আগুনে পুড়িয়ে কষ্টের সমাপ্তি দেখাতে চেয়েছি।’ ডিমিলকডঘনবসতির আলোকচিত্রঘনবসতি কি কেবলই ঢাকা শহরেই? পাশের ছবি দেখুন এবং সিদ্ধান্ত নিন। হংকং শহরে ৭০ লাখ মানুষের বাস। বলা হয়, দুনিয়ার সবচেয়ে ঘনবসতিপূর্ণ এলাকাগুলোর দৌড়ে সামনের দিকে আছে এই শহর। জার্মান আলোকচিত্রী মিশেল উলফ বিষয়টি প্রমাণ করে ছেড়েছেন আরও চমর্যাকারভাবে। ক্যামেরাবন্দী করেছেন তিনি হংকংয়ের একাধিক ফ্ল্যাট। ফ্ল্যাট তো নয়, যেন গ্রামীণ চেকের কোনো কাপড়ের নকশা! ডিমিলকড গ্রন্থনা: মাহফুজ রহমান