বিচিত্র ভুবন
ছাতার শহরপ্রচণ্ড রোদ কিংবা ঝুমবৃষ্টি, ছাতা ছাড়া উপায় কী? উপায় বের করেছে পর্তুগালের সেক্সটাফেরিয়া প্রডুগেস নামে এক প্রতিষ্ঠান। তারা পর্তুগালের আগুয়েডা শহরের আকাশ ঢেকে দিয়েছে বর্ণিল সব ছাতায়। আমব্রেলা স্কাই নামে এই প্রজেক্টের ফলে বেরসিক রোদের হাত থেকে রেহাই মিলেছে শহরবাসীর; অন্যদিকে শহরের চেহারায় এসেছে অন্য এক রূপ। কেবল এই ছাতার বাহার দেখতেই শহরটাতে পাড়ি জমাচ্ছে শয়ে শয়ে পর্যটক! জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই ছাতার কারবার। সেক্সটাফেরিয়া প্রডুগেসের কর্তারা বলছেন, খুব অল্প খরচে শহরকে সাজানোর জন্য ছাতা অনন্য। ডেইলি মেইলবারবি যদি সত্যি হতোবারবি ডল নিয়ে দুনিয়াজোড়া মাতামাতি। পৃথিবীর আনাচকানাচে প্রায় প্রতিটি দেশেই বারবি ডল শিশুদের খেলনার একটা বিরাট অংশ দখল করে আছে। বারবির মতো দেহাবয়ব গঠনের দিকেও মনোযোগী অনেক তরুণী। কিন্তু আসলেই কি বারবির মতো হওয়া যায়? শিল্পী নিকোলাই ল্যাম প্রমাণ করেছেন, বারবির মতো হওয়া অসম্ভব। বারবির সঙ্গে তুলনা করার জন্য নিকোলাই বেছে নিয়েছিলেন ১৯ বছর বয়সী তরুণীদের দেহাবয়ব। দুই মাসের গবেষণা শেষে এই শিল্পী দেখিয়েছেন, বারবি যদি সত্যি হতো, তাহলে তার উচ্চতা এত লম্বা হতো না। এ ছাড়া বারবির যা ওজন হতো তাতে করে চিকিৎসকেরা নিশ্চিত অপুষ্টিজনিত রোগী হিসেবেও ব্যবস্থাপত্র ধরিয়ে দিতেন। বারবি মাথার আকারও বেশ খানিকটা বড়, যা স্বাভাবিক একজন মানুষের হলে হাঁটা-চলায় ভারসাম্য রক্ষা হতো না। দুই পা এগোলেই উল্টে পড়তে হতো ধপাস করে! নিকোলাই বলছেন, ‘আমি দেখাতে চাই, তরুণীরা এমনিতেই অনেক সুন্দর। বারবি আসলে অবাস্তব।’ ডিমিকডগ্রন্থনা: মাহফুজ রহমান