বিচিত্র ভুবন
টকে কাবু‘লেবু আপনাকে আনন্দের খোরাক জোগাতে পারে। বিশেষ করে তখন, যখন আপনি কোনো শিশুকে প্রথমবারের মতো এর স্বাদ চেখে দেখার সুযোগ দেবেন।’ এমনটাই দাবি আলোকচিত্রী এপ্রিল ম্যাকিবোরকা ও ডেভিড ওয়াইলের। শিশুদের প্রথমবারের মতো লেবুর স্বাদ নেওয়ার মুহূর্তটি ক্যামেরাবন্দী করার আজব অভিযানে নেমেছেন এই দুই আলোকচিত্রী। টকের স্বাদ পেয়ে বাচ্চাদের মুখভঙ্গিও হয়েছে সত্যিই দেখার মতো। কেউ খুশি, কেউ অবাক, কেউ আবার কেঁদেই ফেলেছে! ডেইলিমেইল।বিড়ালের জন্যপ্রিয় পোষা বিড়ালটা বাড়ির বাইরে গেলে দুশ্চিন্তায় পড়ে যান বিড়ালের মালিক। দুর্ঘটনার ভয় আছে, এদিকে বিড়ালটাকেও বাড়িতে আটকে রাখা যায় না। বিড়ালপ্রেমীদের জন্য তাই ভিন্ন ধরনের বাড়ির নকশা তৈরি করতে শুরু করেছে জাপানের কিছু বাড়ি নির্মাণ প্রতিষ্ঠান। পুরো বাড়ি ঘিরে তারা তৈরি করে দিচ্ছে লম্বা খাঁচা। বিড়াল বাইরে বেড়াতেও পারবে, আবার নিরাপদেও থাকবে! ডিমিল্কডবাইসাইকেলসাইকেলটির নাম বাটারফ্লাই। শুধু যে নামেই বাটারফ্লাই, তা নয়। এটির নির্মাণকারী প্রতিষ্ঠান ট্রেক মেডোনের দাবি, সাইকেলটি তৈরি করতে ব্যবহূত হয়েছে প্রজাপতির পাখা! ক্রিস্টাল, কপার ফাইবার আর স্বর্ণও রয়েছে সাইকেলটি তৈরিতে ব্যবহূত উপাদানের তালিকায়। শিল্পী ডেমিয়েন হির্স্টয়ের নকশাকৃত সাইকেলটির দাম পাঁচ লাখ ডলার, অর্থাৎ প্রায় তিন কোটি ৯০ লাখ টাকার কাছাকাছি! বর্ন রিচগ্রন্থনা: মো. সাইফুল্লাহ