বিচিত্র যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

তিন চাকার এই যানবাহনের নাম ইলেকট্রিক ড্রিফট ট্রাইক। ছোটদের তিন চাকার সাইকেল কিংবা বড়দের বাইক, দুটোর সঙ্গেই এর মিল খুঁজে পাবেন। অদ্ভুত এই যান মূলত ড্রিফট ট্রাইকিং খেলায় ব্যবহূত হয়। তবে সাধারণ রাস্তায় চলাচলের জন্যও অনেকে এই যান ব্যবহার করে থাকেন। আকর্ষণীয় এই যানবাহন চলে ব্যাটারির সাহায্যে। তিন ঘণ্টা চার্জ দিলে এটি ৪৫ মিনিট, অর্থাৎ প্রায় ১২ মাইল পথ চলতে পারে। দ্রুতই জনপ্রিয় হয়ে উঠছে ইলেকট্রিক ড্রিফট ট্রাইক। নির্মাতারা একে বলছেন ‘স্টাইলিশ’ যানবাহন। এই যান চালাতে যথেষ্ট প্রশিক্ষণও প্রয়োজন। অনলাইন কেনাবেচার ওয়েবসাইট ই-বের মাধ্যমে চাইলে আপনিও একটা কিনে নিতে পারেন। অবশ্য ঢাকার ধুলো-মাটি আর যানজটের রাস্তায় ইলেকট্রিক ড্রিফট ট্রাইক কতখানি ‘স্টাইলিশ’ দেখাবে, কে জানে! বিউটিফুললাইফ।