বিজনেস আইডিয়ায় সেরা ইস্ট ডেল্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে নারী উদ্যোক্তাদের উৎসাহিত করতে আয়োজিত ‘দ্য উইমেন এন্ট্রাপ্রেনিউরশিপ সামিট’ প্রতিযোগিতায় সেরা হয়েছে ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয় (ইডিইউ) দল। বাড়ির ব্যবহৃত পুরোনো ছাতার কাপড় দিয়ে ব্যাগ তৈরি করার আইডিয়া দিয়ে দলটি জিতে নেয় পুরস্কার।

গত ২৯ জানুয়ারি এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন ক্যাম্পাসে জবমার্কেটবিডি নামের একটি সংগঠন শিক্ষার্থীদের জন্য এই প্রতিযোগিতার আয়োজন করে। বাছাই শেষে ১৩টি দলের মধ্যে ইডিইউর তিন সদস্যের দলটি চূড়ান্ত পর্বে চ্যাম্পিয়ন হয়।

এই দলের সদস্যরা হলেন সামিনা আরেফীন, শবনম রহমান ও আফরা আনিকা। তাঁরা সবাই ইডিইউর স্কুল অব বিজনেসের শিক্ষার্থী। প্রতিযোগিতায় ‘টেকসই ব্যবসায়িক ধারণা’ ক্যাটাগরিতে পুরস্কার পান তাঁরা।

এই সময় তাঁদের হাতে পুরস্কার তুলে দেন চিটাগাং উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি কামরুন মালেক, সংগঠনটির সহসভাপতি আইভি হাসান, বেসিস উইমেন্স ফোরামের আহ্বায়ক সামিরা জোবেরী হিমিকা ও ফ্যাশন ডিজাইনার লুৎফা সানজিদা। বিজ্ঞপ্তি