প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমার গাঁয়ের বিজলি বেগম হারিয়ে গেল শেষে
হেথায় খুঁজি হোথায় খুঁজি লোডশেডিংয়ের দেশে
নেতার কাছে গিয়েছিলাম, আছে তোমার কাছে?
হাত দিয়ো না হাত দিয়ো না, লাগবে ‘কারেন্ট’ পাছে।
মনের দুঃখে গ্রামটা ছেড়ে শহর এলাম যে-ই
দেখছি, ওমা বিজলি বেগম নেই তো কোথাও নেই!
বাল্ব জ্বলে না ফ্রিজ চলে না বন্ধ আছে ফ্যান
বড়রা সব ঘামছে দেদার, ছোটরা ঘ্যানঘ্যান।
ফেসবুকেতে ভীষণ আওয়াজ, কানটা পেতে রই
যাওয়া-আসার মাঝে হঠাৎ বিজলি বেগম কই?
নেতার কাছে গেলাম শেষে জ্বালিয়ে আশার বাতি
আঁধার কবে ফুরাবে তা জানতে যে চায় জাতি।
মন্ত্রী হাসেন অল্প কাশেন, বলেন, ‘শুনেছি;
আর কটা দিন সবুর করেন, রসুন বুনেছি!’