বিজিবি মারিশ্যা জোন অধিনায়কের সঙ্গে মতবিনিময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবির) রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা জোন অধিনায়কের সঙ্গে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা ১৪ মার্চ সকালে বিজিবির জোন কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জোন অধিনায়ক লে. কর্নেল এ আর মোহাম্মদ পারভেজ মজুমদার। মতবিনিময়ে অংশ নেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সুদর্শন চাকমা, পৌর মেয়র মো. আলমগীর কবির, প্রেসক্লাবের সভাপতি মো. গিয়াস উদ্দিন, সহসভাপতি মুহাম্মদ সিরাজুল ইসলাম ও প্রথম আলোর প্রতিনিধি সাধন বিকাশ চাকমা। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জোনের উপ-অধিনায়ক মেজর মো. আনোয়ারুল মাযহার ও ক্যাপ্টেন মো. ফয়সাল। সভা শেষে মুসলিম ব্লক গ্রামের আগুনে পুড়ে যাওয়া এক ক্ষতিগ্রস্ত পরিবারকে ৪০ হাজার টাকা ও পাঁচ বান্ডিল টিন প্রদান করা হয়।