বিজিবির উপমহাপরিচালকের নাইক্ষ্যংছড়ি সীমান্ত পরিদর্শন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দুর্গম সীমান্ত পরিদর্শন করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) উপমহাপরিচালক ও বিজিবি কক্সবাজার সেক্টরের কমান্ডার কর্নেল মো. খালেকুজ্জামান। গত ২৩ ফেব্রুয়ারি সকালে কর্নেল মো. খালেকুজ্জামান কক্সবাজারের রামু থেকে নাইক্ষ্যংছড়ি সদরের ৩১ বিজিবি ব্যাটালিয়নে যান। এরপর মোটর সাইকেলে চড়ে পাহাড়ি দুর্গম ও ঝুঁকিপূর্ণ পথ অতিক্রম করে তিনি যান মিয়ানমার সীমান্ত এলাকার ভালুকখাইয়া বিজিবি বিওপিতে। সেখানে তিনি দায়িত্বরত বিজিবির সদস্যদের সঙ্গে সীমান্তসমস্যা নিয়ে কথা বলেন। এরপর চলে যান আরেক দুর্গম এলাকা ফুলতলী বিজিবি বিওপিতেও। এ সময় তাঁর সঙ্গে ছিলেন নাইক্ষ্যংছড়ি ৩১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. হাসান মোরশেদ।