বিজিবির সমাপনী কুচকাওয়াজ
সাতকানিয়া উপজেলার বায়তুল ইজ্জতে অবস্থিত বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুলে বিজিবির ৮২তম ব্যাচ রিক্রুটদের সমাপনী কুচকাওয়াজ ২০ জুন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন জিওসি, ২৪ পদাতিক ডিভিশন এবং চট্টগ্রাম অঞ্চলের এরিয়া কমান্ডার মেজর জেনারেল সাব্বির আহমেদ। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমদ ও বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুলের কমান্ড্যান্ট কর্নেল মুহাম্মদ কামরুজ্জামান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) নওশের আলী খান, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম, চট্টগ্রামের পুলিশ সুপার এ কে এম হাফিজ আক্তার, বান্দরবান পুলিশ সুপার কামরুল আহসান প্রমুখ। কুচকাওয়াজ শেষে প্রধান অতিথি এক হাজার ৪৫১ জন রিক্রুটের মধ্যে পুরস্কার বিতরণ করেন।