বিজিসি একাডেমির ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চন্দনাইশ বেগম গুল চেমনআরা একাডেমির (বিজিসি) ও মাওলানা মুহাম্মদ ইছহাক শিশু নিকেতনের বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান গত ২৭ ফেব্রুয়ারি একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
একাডেমির অধ্যক্ষ মো. আখতার আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান। বিশেষ অতিথি ছিলেন বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সরোজ কান্তি সিংহ হাজারী, বোর্ডের কলেজ পরিদর্শক সুমন বড়ুয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজিদা শরমিন, বিজিসি একাডেমির উপদেষ্টা মো. নুরুল হুদা সিকদার, বিজিসি ট্রাস্টের ট্রেজারার রণজিৎ কুমার ধর, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আখতারুজ্জামান কায়সার ও উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আবু কাউছার।
একাডেমির পদার্থ বিজ্ঞান বিভাগের প্রভাষক সনজয় কান্তি দের পরিচালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন ক্রীড়া শিক্ষক শাহ আলম তালুকদার, বার্ষিক ক্রীড়া পরিচালনা কমিটির আহ্বায়ক শাহেদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। — পটিয়া প্রতিনিধি