বিজিসি ট্রাস্ট নাসিরাবাদ ক্যাম্পাসে ইউসিবিএলের বুথ উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের নাসিরাবাদ ক্যাম্পাসে ১২ মে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লি. এর কালেকশন বুথের উদ্বোধন করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সরোজ কান্তি সিংহ হাজারী এবং ইউসিবিএলের আঞ্চলিক প্রধান বদিউল আলম ফিতা কেটে বুথের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় বিশ্ববিদ্যালয় ও ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বুথ উদ্বোধনের ফলে বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখন থেকে ক্যাম্পাসে বসেই সহজে বেতন পরিশোধ করতে পারবেন। বিজ্ঞপ্তি।