চন্দনাইশ উপজেলার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের ইংরেজি শিক্ষকদের জন্য ইংরেজি শিক্ষাবিষয়ক কর্মশালা ১১ সেপ্টেম্বর বিজিসি বিদ্যানগর ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচার্স অ্যাসোসিয়েশন চট্টগ্রাম চ্যাপ্টার ও বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি ইংরেজি বিভাগের যৌথ উদ্যোগে কর্মশালায় সভাপতিত্ব করেন অধ্যাপক অজিত কুমার দাশ। প্রধান অতিথি ছিলেন অধ্যাপক মোহাম্মদ রিয়াজ মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এনামুল হক। দুই পর্বে কর্মশালা পরিচালনা করেন মো. খালেদ বিন চৌধুরী ও মো. আবদুর রশীদ। বিজ্ঞপ্তি।

পতেঙ্গা উন্নয়ন সংগ্রাম পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি
‘সবুজ ভালোবাসুন, বেশি করে গাছ লাগান’ স্লোগান সামনে রেখে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে পতেঙ্গা উন্নয়ন সংগ্রাম পরিষদ। পতেঙ্গা সিটি করপোরেশন গার্লস স্কুল অ্যান্ড কলেজ মাঠে চম্পা ফুলের চারা লাগিয়ে কর্মসূচির উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তা শহীদুল্লাহ। এতে বক্তব্য দেন ওয়ার্ড কাউন্সিলর শাহানুর বেগম, পতেঙ্গা উন্নয়ন সংগ্রাম পরিষদের সদস্য সচিব মোহাম্মদ জয়নাল আবেদীন, অধ্যক্ষ ইসমত আরা, শিক্ষক মিলন কান্তি সরকার, ইন্দ্রা বিশ্বাস, মো. হোসেন, মোরশেদ আলম প্রমুখ। বক্তারা পরিবেশকে বিপর্যয়ের হাত থেকে রক্ষার জন্য নিজ নিজ বাড়ির আঙিনায় অন্তত একটি করে গাছ লাগানোর জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। বিজ্ঞপ্তি।

‘সামাজিক সচেতনতাই ডায়াবেটিসের প্রতিষেধক’
সামাজিক সচেতনতাই ডায়াবেটিসের একমাত্র প্রতিষেধক। নিয়মতান্ত্রিক জীবনযাপনই পারে এই রোগ থেকে মুক্ত রাখতে। রাউজান ক্লাব আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন বক্তারা। ১৩ সেপ্টেম্বর ডায়াবেটিস রোগ প্রতিরোধে সচেতনতা শীর্ষক এই সেমিনার অনুষ্ঠিত হয় ক্লাব মিলনায়তনে। এতে মূল বক্তা ছিলেন চট্টগ্রাম ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি এম এ জাফর। সভাপতিত্ব করেন রাউজান ডায়াবেটিক সমিতির সভাপতি মুহাম্মদ নুরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন অ্যাডভোকেট সাইফুল কাদের ও ক্লাবের আজীবন সদস্য মুহাম্মদ নিজাম উদ্দীন।
বক্তব্য দেন চিকিৎসক মুহাম্মদ ওমর ফারুক, সাধারণ সম্পাদক গোলাম মোহাম্মদ, মুহাম্মদ জাহেদুল আলম, নাছির উদ্দীন, রিদুয়ান চৌধুরী, মুহাম্মদ শামসুদ্দোহা, জাহেদুল আনোয়ার, ছমিউদ্দীন, মো. জসিম উদ্দীন প্রমুখ।
এম এ জাফর বলেন, ডায়াবেটিস সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখা সম্ভব। নিয়ম মেনে খাওয়া-দাওয়া ও বেশি হাঁটাচলা একজন ডায়াবেটিস রোগীকে সুস্থ রাখতে পারে আজীবন। বিজ্ঞপ্তি।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
রাজনীতিবিজ্ঞান অ্যালমনাই অ্যাসোসিয়েশনের সদস্য সংগ্রহ কর্মসূচি ২০ সেপ্টেম্বর
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজনীতি বিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের জীবন সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান ২০ সেপ্টেম্বর বিকেল পাঁচটায় চিটাগাং ক্লাবে অনুষ্ঠিত হবে।
আগ্রহী ব্যক্তিদের অনুষ্ঠানে অংশগ্রহণের বিষয়টি ১৮ সেপ্টেম্বরের মধ্যে মুঠোফোন নম্বর ০১৭১৩ ০৬৬২৩৭, ০১৯৭৩ ০৪৪০৪৪, ০১৭১১ ৭২০৩৮৩ এর মাধ্যমে নিশ্চিত করার জন্য অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।
বেলার উদ্যোগে পরিবেশগত সমস্যা-বিষয়ক মতবিনিময়
‘চট্টগ্রামের পরিবেশগত সমস্যা ও করণীয়’ শীর্ষক মতবিনিময় সভা ১৬ সেপ্টেম্বর সকালে নগরের কারিতাস সম্মেলনকক্ষে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) চট্টগ্রামের সমন্বয়ক আনায়ারুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
পরিকল্পিত চট্টগ্রাম ফোরামের উপদেষ্টা শফিক হায়দার চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক শাহ আলম, বন ও পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক মো. কামাল হোসাইন, পরিকল্পিত চট্টগ্রাম ফোরামের সহসভাপতি সুভাষ বড়ুয়া, পরিবেশ কর্মী সুদত্ত বিকাশ তঞ্চঙ্গ্যা, ইব্রাহিম খলিল, মাহফুজুল হক চৌধুরী, কাউন্সিলর শাহনুর বেগম ও ফেরদৌস আরা, অধ্যাপক মো. ইদ্রিস আলী প্রমুখ। বিজ্ঞপ্তি।
এক শ পরিবারের মধ্যে জীবন রক্ষাকারী জ্যাকেট বিতরণ
চট্টগ্রাম নগরের দুর্যোগপ্রবণ এলাকায় বসবাসকারী পরিবারের মধ্যে জীবন রক্ষাকারী জ্যাকেট ও সৌর লণ্ঠন বিতরণ করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। গত মঙ্গলবার সকালে চট্টগ্রাম জেলা প্রশাসন কার্যালয়ে অনুষ্ঠিত দুর্যোগকালে পারিবারিক পর্যায়ে প্রস্তুতি শীর্ষক এক অনুষ্ঠানে এসব সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা প্রশাসক মো. আবদুল মান্নান। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত সচিব ও জাতীয় প্রকল্প পরিচালক মোহাম্মদ আবদুল কাইয়ুম। বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবুল হাছনাত হুমায়ূন কবীর, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আবদুল মালেক, সিডিএমপির প্রকৌশলী মো. নুরুল ইসলাম, আবদুল লতিফ খান, জেলা মৎস্য কর্মকর্তা প্রভাতী দেব প্রমুখ।
অনুষ্ঠানে ১০০ দরিদ্র জেলে পরিবারকে দুটি করে জীবন রক্ষাকারী জ্যাকেট ও একটি করে সৌর লণ্ঠন দেওয়া হয়। প্রকল্প কর্মকর্তারা এসব সামগ্রী ব্যবহারের কলাকৌশল সম্পর্কে জেলে পরিবারের সদস্যদের দিক-নির্দেশনা দেন। নিজস্ব প্রতিবেদক
বোয়ালখালীতে অংকুর খেলাঘর আসরের সভা
বোয়ালখালীর পশ্চিম শাকপুরার অংকুর খেলাঘর আসরের সভা ১৩ সেপ্টেম্বর পশ্চিম শাকপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। আসরের সহসভাপতি মিন্টু শর্ম্মার সভাপতিত্বে সভায় অতিথি ছিলেন খেলাঘর চট্টগ্রাম মহানগর কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য অলক চৌধুরী। বক্তব্য দেন বাসুদেব চৌধুরী, জ্ঞান প্রকাশ বিশ্বাস, নন্দন চৌধুরী, অলক চক্রবর্তী, দীপক চৌধুরী, তাপস চক্রবর্তী, পুলক চক্রবর্তী, পরাগ চৌধুরী, সাগর ধর, জয় চৌধুরী, রাজীব চৌধুরী, রানা চৌধুরী, তুষার শীল, শ্যামা ঘোষ প্রমুখ। সভা সঞ্চালনা করেন আসরের সাধারণ সম্পাদক মানস চক্রবর্তী। সভায় ২৭ সেপ্টেম্বর খেলাঘর চট্টগ্রাম মহানগর কমিটি ঘোষিত কর্মশালা আয়োজন, বৃত্তি প্রদান ও সংগীত বিদ্যালয় স্থাপন বিষয়ে আলোচনা হয়। বিজ্ঞপ্তি।
প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল বিদ্যালয়ে আন্তক্লাস বাস্কেটবল টুর্নামেন্ট শুরু
নগরের পাঁচলাইশ প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল বিদ্যালয়ের ২৩ দিনব্যাপী আন্তক্লাস বাস্কেটবল প্রতিযোগিতা ১৬ সেপ্টেম্বর বিদ্যালয় প্রাঙ্গণে শুরু হয়েছে। টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের প্রাক্তন নির্বাহী সদস্য মো. আবদুল বাসেত। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের অধ্যক্ষ লে. কর্নেল (অব.) মো. জিয়াউদ্দিন আহমেদ ও উপাধ্যক্ষ ই ইউ এম ইনতেখাব।
উদ্বোধনী দিনে জুয়েল এনথনি হাউস ডার্ক নুইজকি হাউসের সঙ্গে ড্র করে এবং ফেব্রিকো অবারটো হাউস কেভিন ডুরেন্ট হাউসকে পরাজিত করে।
টুর্নামেন্ট পরিচালনা করেন বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মো. আবদুল করিম ও ফারজানা আক্তার। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন শিক্ষক মো. শিহাবুল আনোয়ার। উল্লেখ্য ২৩ দিনব্যাপী এ প্রতিযোগিতায় দুটি গ্রুপে ১২টি দলে মোট ১৬৮ জন প্রতিযোগী অংশ নিচ্ছে। বিজ্ঞপ্তি।

আবদুল্লাহ আল হারুন চৌধুরীর মৃত্যুবার্ষিকী পালিত
সাবেক সাংসদ, আওয়ামী লীগ নেতা আবদুল্লাহ আল হারুন চৌধুরীর মৃত্যুবার্ষিকী ১৩ সেপ্টেম্বর নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল প্রয়াতের গহিরার বাসভবনে কোরআনখানি, মিলাদ মাহফিল ও স্মরণ সভা।
রাউজান উপজেলা চেয়ারম্যান এহসানুল হায়দার চৌধুরীর সভাপতিত্বে স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আলম চৌধুরী। প্রধান বক্তা ছিলেন লায়ন প্রফুল্ল রঞ্জন সিংহ। বিশেষ অতিথি ছিলেন সাংসদ চেমন আরা তৈয়ব, মুক্তিযোদ্ধা কমান্ডার কামাল উদ্দিন চৌধুরী, উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুল ওহাব, মহিলা আওয়ামী লীগ নেত্রী সাবিহা মুছা, মোছলেহ উদ্দিন মাহমুদ বদরুল, আবদুল্লাহ আল রায়হান, সিটি করপোরেশনের কাউন্সিলর হাসান মাহমুদ, প্রত্যয় ৭১-এর সাধারণ সম্পাদক শামীমা হারুন। বক্তব্য দেন প্রত্যয় ৭১-এর পক্ষে এস এম দিদার, লোকপ্রিয় বড়ুয়া, ইমরান মিয়া, শফিকুল আলম, মুক্তিযোদ্ধা কমান্ডার তোফায়েল আহমদ ও আবু জাফর। সভা পরিচালনা করেন সংগঠনের সভাপতি সাইফুদ্দিন খালেদ।
এর আগে নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর নেতৃত্বে মহানগর আওয়ামী লীগ, সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরীর নেতৃত্বে রাউজান উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ এবং নগর আওয়ামী লীগ নেতা আ জ ম নাছির উদ্দিন প্রমুখ প্রয়াতের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং কবর জিয়ারত করেন। বিজ্ঞপ্তি।
শিক্ষা দিবসে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভা
সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট চট্টগ্রাম নগর শাখার উদ্যোগে মহান শিক্ষা দিবস নিয়ে সংগঠন কার্যালয়ে সকাল ১১টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন নগর শাখার সভাপতি আল কাদেরী জয়। বক্তব্য দেন বাসদ চট্টগ্রাম জেলার সমন্বয়ক মহিউদ্দিন, ইন্দ্রজিৎ মুৎসুদ্দী, পার্থ নন্দী ও অনিত্য অনিরুধা।
সভায় বক্তারা বলেন, শিক্ষার সুযোগ সব নাগরিকের জন্য অবারিত করতে হবে। উচ্চ শিক্ষার ক্ষেত্রে ভর্তি-সংকটসহ সব বাধা দূর করার পদক্ষেপ নিতে হবে সরকারকে। বিজ্ঞপ্তি।
সাদার্ন বিশ্ববিদ্যালয়ে উদ্যোক্তা মেলা
‘স্বাস্থ্যসম্মত সমাজ বিনির্মাণের জন্য স্বাস্থ্যসম্মত খাদ্য উৎপাদন ও বিপণন’ এ স্লোগান সামনে রেখে শেষ হয়েছে সাদার্ন বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন বিভাগের দুই দিনব্যাপী উদ্যোক্তা মেলা।
ব্যবসা প্রশাসন বিভাগের ডিন অধ্যাপক আবদুল মোক্তাদিরের সভাপতিত্বে ৮ সেপ্টেম্বর মেলা উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার সরওয়ার জাহান। সমাপনী দিনে প্রধান অতিথি ছিলেন একে খান গ্রুপের নির্বাহী পরিচালক (হোটেল অ্যান্ড রিসোর্স) আতিক রহমান। উপস্থিত ছিলেন সহউপাচার্য অধ্যাপক শরীফুজ্জামান, অধ্যাপক নুরউদ্দিন চৌধুরী, ব্যবসা প্রশাসন বিভাগের প্রধান ইসরাত জাহান, নসরুল্লাহ বাহাদুর প্রমুখ।
অতিথিরা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের উদ্ভাবিত বিভিন্ন পণ্য সম্পর্কে মতামত দেন।
মেলায় মোট ১০টি স্টল অংশগ্রহণ করে। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সহকারী অধ্যাপক কাজী নাজমুল হুদা। বিজ্ঞপ্তি।

বাকলিয়া ছাত্রদলের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ
১৭ সেপ্টেম্বর জাতীয় শিক্ষা দিবস উপলক্ষে জাতীয়তাবাদী ছাত্রদল বাকলিয়া থানা শাখার উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে ছিল শোভাযাত্রা এবং গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।
দুপুরে নগরের দেওয়ান বাজার সিঅ্যান্ডবি কলোনি উচ্চবিদ্যালয়ে ১০০ জন গরিব শিক্ষার্থীর মাঝে এসব শিক্ষা উপকরণ বিতরণ করেন ছাত্রদল চট্টগ্রাম নগর শাখার সভাপতি গাজী মো. সিরাজ উল্লাহ।
উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা সাইফুদ্দীন সালাম, মুস্তাকিম মাহমুদ, এম নূর উদ্দিন, মঈনুদ্দিন মো. পারভেজ, মান্নান উদ্দিন, ইয়াকুব খান, সমশেদ হোসেন, নজরুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি।