বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেট সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের ১৯তম সিন্ডিকেট ১০ অক্টোবর চন্দনাইশের বিদ্যানগর ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সরোজ কান্তি সিংহ হাজারী। সভায় উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আফসার উদ্দীন আহমদ, অধ্যাপক শেখ জহির আহমদ, ট্রেজারার রণজিত কুমার ধর, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন আহমদ সালাহ্উদ্দীন, ইংরেজি বিভাগের চেয়ারম্যান অজিত কুমার দাশ, কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক সুদীপ্ত দেব, রেজিস্ট্রার ইনচার্জ এ এফ এম আখতারুজ্জামান কায়সার। সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। বিজ্ঞপ্তি।