বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের সিএসই ১৬তম ব্যাচের বিদায় অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ১৬তম ব্যাচের বিদায় অনুষ্ঠান ৬ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। বিভাগের শিক্ষিকা বৃষ্টি রায় চৌধুরীর উপস্থাপনায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কম্পিউটার সায়েন্স বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক সুদীপ্ত দেব। অনুষ্ঠানে অতিথি ছিলেন বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সরোজ ক­ান্তি সিংহ হাজারী এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন চুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক আশুতোশ সাহা। বিদায়ীদের উদ্দেশে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সোহেলুর রহমান।
অনুষ্ঠানে দ্বিতীয় সেমিস্টার থেকে অষ্টম সেমিস্টার পর্যন্ত শিক্ষার্থীদের মধ্য থেকে মেধার ভিত্তিতে প্রথম ও দ্বিতীয়জনকে পুরস্কার দেওয়া হয়। দ্বিতীয় পর্বে সিএসই বিভাগের শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। সবশেষে ব্যান্ড সংগীতের আয়োজন করা হয়। বিজ্ঞপ্তি।