বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগের বরণ ও বিদায় সংবর্ধনা
বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের উদ্যোগে ২৪তম ব্যাচের নবীনবরণ ও ১৩তম ব্যাচের বিদায় অনুষ্ঠান ২৪ এপ্রিল বিজিসি বিদ্যানগরে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইন বিভাগের উপদেষ্টা এ বি এম আবু নোমান। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইখতেখার উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও ভারপ্রাপ্ত উপাচার্য রণজিৎ কুমার ধর, বিজিসি ট্রাস্টের ট্রাস্টি বোর্ডের সদস্য ইমতিয়াজ উদ্দিন আহমদ, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ নুরুল হুদা শিকদার, ইংরেজি বিভাগের চেয়ারম্যান অজিত কুমার দাশ, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান সুদীপ্ত দেব, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এ এফ এম আখতারুজ্জামান, ব্যবসায় প্রশাসন অনুষদের কো-অর্ডিনেটর মো. সরওয়ার উদ্দিন ও আইন বিভাগের প্রভাষক মো. ইকরাম উদ্দীন খান চৌধুরী।
ইফতেখার উদ্দীন চৌধুরী বলেন, রাষ্ট্র, ধর্ম, সমাজ প্রতিটি পরিচালনার জন্য অন্যতম মাধ্যম হচ্ছে আইন, আইনপেশায় নিয়োজিত ব্যক্তিরা পৃথিবীর উন্নত দেশগুলোর সবচেয়ে সম্মানিত ব্যক্তি। এই মহান পেশাকে শুধু আয়ের মাধ্যম হিসেবে নিলে এই শিক্ষাগ্রহণে কোনো পরিপূর্ণতা আসবে না। একজন আইনজীবীর রাষ্ট্র ও সমাজের প্রতি দায়বদ্ধতা অনেক।
আইন বিভাগের ছাত্র মো. ওসমান গনি ও লিজা চৌধুরীর সঞ্চালনায় দ্বিতীয় পর্বে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। বিজ্ঞপ্তি।