বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ে উন্নত প্রযুক্তির সুবিধাসহ চতুর্থ কম্পিউটার ল্যাব উদ্বোধন করা হয়েছে। গত ৩০ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের চন্দনাইশ বিজিসি বিদ্যানগর ক্যাম্পাসে ল্যাবের উদ্বোধন করেন উপাচার্য সরোজ কান্তি সিংহ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ রণজিত কুমার ধর, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন রণজিত কুমার চৌধুরী, রেজিস্ট্রার মো. নুরুল হুদা সিকদার, পরীক্ষা নিয়ন্ত্রক মঈনুদ্দিন আহমদ চৌধুরী, ইংরেজি বিভাগের সভাপতি অজিত কুমার দাশ, বাণিজ্য অনুষদের অধ্যাপক আহমদ সালাহউদ্দিন, কম্পিউটার সায়েন্স বিভাগের শিক্ষক নুরুল আবছার, আইটি নির্বাহী ইরফান সিদ্দিকী প্রমুখ। ল্যাব উদ্বোধন অনুষ্ঠানে উপাচার্য সরোজ কান্তি সিংহ বলেন, ‘বর্তমান যুগে কম্পিউটার ও ইন্টারনেট শিক্ষার একটি অন্যতম উপাদান। উন্নত প্রযুক্তি ব্যবহার করার ফলে শিক্ষাগ্রহণ যেমন সহজ হয়েছে তেমনি এর আন্তর্জাতিক মানও বেড়েছে। তাই ছাত্রছাত্রীরা যাতে এই উন্নত প্রযুক্তির শিক্ষা লাভ করতে পারে সেজন্য বিজিসি ট্রাস্ট কর্তৃপক্ষ অত্যন্ত আন্তরিক।’ নিজস্ব প্রতিবেদক।