বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ে নতুন শিক্ষার্থীদের পরিচিতি সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ে পরিচিতি সভায় বক্তব্য দেন উপাচার্য সরোজ কান্তি সিংহ হাজারী
বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ে পরিচিতি সভায় বক্তব্য দেন উপাচার্য সরোজ কান্তি সিংহ হাজারী

বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের এলএলবির সামার সেশনের পরিচিতি সভা ১৮ মে বেলা ১১টায় চন্দনাইশের বিদ্যানগর ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন আইন বিভাগের উপদেষ্টা এ বি এম আবু নোমান। প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সরোজ কান্তি সিংহ হাজারী।
বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এ এফ এম আখতারুজ্জামান কায়সার, ডেপুটি রেজিস্ট্রার সালাহউদ্দীন শাহরিয়ার, আইন বিভাগের শিক্ষক মো. ইকরাম উদ্দিন খান চৌধুরী, শিক্ষার্থী সোহাইনুল বিন জয়নুল, মোহাম্মদ এনামুল হক প্রমুখ।
সরোজ কান্তি সিংহ হাজারী বলেন, দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে বিজিসি ট্রাস্ট ব্যতিক্রম। চারদিকে সবুজের সমারোহ, যা অন্য বিশ্ববিদ্যালয়ে পাওয়া যায় না। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার মাধ্যমে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে। বিজ্ঞপ্তি।