বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ে নবীনবরণ ও বিদায় সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের চন্দনাইশে অবস্থিত বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে ২৭তম ব্যাচের শিক্ষার্থীদের বরণ ও ২০তম ব্যাচের সংবর্ধনা অনুষ্ঠান ১১ ডিসেম্বর অনুষ্ঠিত হয়।
ক্যাম্পাসের বঙ্গবন্ধু ফ্রিডম স্কয়ার প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল আবছার।
এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ, প্রধান পৃষ্ঠপোষক ছিলেন বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সরোজ কান্তি সিংহ হাজারী, বিশেষ অতিথি ছিলেন বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য হাসনাইন আহমদ আফরীন, অধ্যাপক রণজিৎ কুমার ধর, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষানিয়ন্ত্রক মোহাম্মদ নুরুল হুদা শিকদার, ইংরেজি বিভাগের চেয়ারম্যান অজিত কুমার দাশ, আইন বিভাগের উপদেষ্টা এ বি এম আবু নোমান প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন কম্পিউটার সায়েন্স বিভাগের প্রভাষক সৈয়দ মোহাম্মদ মিনহাজ হোসাইন ও বৃষ্টি রায় চৌধুরী। আলোচনা শেষে বিভাগের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।