প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের উদ্যোগে ২১তম ব্যাচের নবীনবরণ ও ১৪তম ব্যাচের বিদায় অনুষ্ঠান ৩০ আগস্ট চন্দনাইশের বিজিসি বিদ্যানগরে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান অজিত কুমার দাশ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য সরোজ কান্তি সিংহ হাজারী। বক্তব্য দেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান সুদীপ্ত দেব, রেজিস্ট্রার ইনচার্জ এ এফ এম আখতারুজ্জামান, ব্যবসায় প্রশাসন অনুষদের কো-অর্ডিনেটর মো. সরওয়ার উদ্দিন, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক খালেদ বিন চৌধুরী, শিক্ষার্থী নুরুল আলম, আইরিন জান্নাত, কফিল উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল সাংস্কৃতিক আয়োজন। বিজ্ঞপ্তি।