বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের পরিচিতি সভা
বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ে জুলাই-ডিসেম্বর সেশনে বিদ্যানগর ক্যাম্পাসে ভর্তি হওয়া শিক্ষার্থীদের পরিচিতি সভা ১৪ জুলাই অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক সৌমেন চক্রবর্তী। সভায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সরোজ কান্তি সিংহ হাজারী। অনুষ্ঠানে বক্তব্য দেন ব্যবসায় প্রশাসনের ডিন আহমদ সালাহ উদ্দিন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. নুরুল হুদা সিকদার, পরীক্ষা নিয়ন্ত্রক মাইনুদ্দীন আহমদ চৌধুরী, ইংরেজি বিভাগের চেয়ারম্যান অজিত কুমার দাশ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক এ বি এম আবু নোমান, কম্পিউটার সয়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল আবছার। অনুষ্ঠান পরিচালনা করেন কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক সৈয়দ মিনহাজ হোসেন ও আইন বিভাগের শিক্ষিকা সুস্মিতা আহমেদ। বিজ্ঞপ্তি।