বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেট সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের ১৭তম সিন্ডিকেট সভা ৮ ফেব্রুয়ারি বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সিন্ডিকেট সভাপতি সরোজ কান্তি সিংহ হাজারী। সভায় উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধি শেখ জহির আহমেদ, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার রণজিৎ কুমার ধর, রেজিস্ট্রার নুরুল হুদা সিকদার, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন আহমেদ সালাহ উদ্দিন, ইংরেজি বিভাগের চেয়ারম্যান অজিত কুমার দাশ, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান সুদীপ্ত দেব প্রমুখ। বিজ্ঞপ্তি।