বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ে ২১১ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ২১১ জন শিক্ষার্থীকে জুলাই-ডিসেম্বর সেশনে বিভিন্ন বিভাগে বৃত্তি দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে সেমিস্টার ফাইনাল পরীক্ষার ফলাফলের ভিত্তিতে এ বৃত্তি দেওয়া হয়। বৃত্তি প্রাপ্তদের মধ্যে রয়েছে মেধাবী ও অসচ্ছল, বিধবা ও মুক্তিযোদ্ধার সন্তান এবং একই পরিবারের দুই সন্তান। বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি প্রতিষ্ঠার পর থেকে প্রতি সেশনে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থীকে বৃত্তি দিয়ে আসছে।
বিভাগের পরীক্ষার সময়সূচি: বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের বিজিসি বিদ্যানিকেতন, নাসিরাবাদ ও ফজল টাওয়ারস্থ ক্যাম্পাসে জুলাই-ডিসেম্বর ২০১৩ সেশনের চূড়ান্ত পর্বের সব সেমিস্টারের পরীক্ষা শুরু হচ্ছে। পরীক্ষার সূচি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.bgctub-edu.com) পাওয়া যাবে। বিজ্ঞপ্তি।