বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চন্দনাইশের বিজিসি ট্রাস্ট পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল প্রভাতফেরি, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা। বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় উপাচার্য সরোজ কান্তি সিংহের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নুরুল মোস্তফা। বক্তব্য দেন বিজিসি ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আফছার উদ্দিন আহমদ, অধ্যাপক ফরিদ আহমদ, মোহাম্মদ নিজাম উদ্দীন, নিসর্গ মেরাজ চৌধুরী, নৌশিন মাহমুদ প্রমুখ।