বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের পরিচিতি সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের জুলাই-ডিসেম্বর সেশনে ভর্তিকৃত ছাত্রছাত্রীদের পরিচিতি সভা অনুষ্ঠান ২৪ জুলাই অনুষ্ঠিত হয়। চন্দনাইশে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে উপাচার্য সরোজ কান্তি সিংহ হাজারীর সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ রণজিৎ কুমার ধর, পরীক্ষা নিয়ন্ত্রক মো. নুরুল হুদা শিকদার, ইংরেজি বিভাগের সভাপতি অজিত কুমার দাশ, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি সুদীপ্ত দেব ও বাণিজ্য অনুষদের সমন্বয়কারী মোহাম্মদ সরওয়ার উদ্দিন।
স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইনচার্জ এ এফ এম আখতারুজ্জামান কায়সার। বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার সালাহউদ্দিন শাহরিয়ারের সঞ্চালনায় আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা।
সভায় সরোজ কান্তি সিংহ হাজারী বলেন, ছাত্রছাত্রীদের মূল উদ্দেশ্য হচ্ছে লেখা পড়া করে নিজ নিজ কর্মক্ষেত্রে নিজেকে প্রতিষ্ঠিত করা। কিন্তু তার আগে নিজেকে তৈরি করতে হবে, একজন সচেতন মানুষ হিসেবে। এমন কোনো কর্মকাণ্ডে জড়িত হওয়া যাবে না, যার কারণে পরিবার ও সমাজ ক্ষতিগ্রস্ত হয়। বিজ্ঞপ্তি।