বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজে জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জঙ্গিবাদ ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজের উদ্যোগে ১ আগস্ট সকাল ১১টায় বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ ক্যাম্পাসে মানববন্ধন ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য দেন কলেজের অধ্যাপক এস এম তারেক। তিনি গত ১ জুলাই ঢাকার গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলায় নিহত ব্যক্তিদের বিদেহী আত্মার প্রতি সম্মান জানান এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
মানববন্ধনে আরও বক্তব্য দেন অধ্যাপক মো. জাহিদ হোসেন, প্রণব কান্তি মল্লিক, আবু আহাদ মো. রায়হান উদ্দীন, এসএবি মোহাম্মদ আলী প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজের পরিচালক (ছাত্র কল্যাণ) মো. আব্বাস উদ্দীন। বিজ্ঞপ্তি