বিজ্ঞপ্তি ফলক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিজ্ঞপ্তি ফলকে থাকবে চলতি সপ্তাহের খবর। বিশ্ববিদ্যালয়/কলেজ কর্তৃপক্ষ ছাড়াও শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য পাঠাতে পারবে ই-মেইলে। খবরের সঙ্গে শিক্ষার্থীর পরিচয় ও ফোন নম্বর অবশ্যই পাঠাতে হবে। ই-মেইল ছাড়াও লেখা পাঠানো যাবে: বিজ্ঞপ্তি ফলক, স্বপ্ন নিয়েপ্রথম আলো ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫। ডুয়েটে গণিত উৎসবঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের গণিত ও বিজ্ঞান ক্লাব (ডুয়েট) গণিত উৎসবের আয়োজন করেছে ১৯ মার্চ সকাল নয়টায়। এতে বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়পড়ুয়া শিক্ষার্থীরা অংশ নেবে। অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের সাধারণ সম্পাদক মুনির হাসান, সহসভাপতি অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল, কোচ ড. মাহবুব মজুমদার ও বাংলাদেশ বিজ্ঞান একাডেমির ফেলো অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ। গাজীপুর বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয় সমাবর্তন১৮ মার্চ গাজীপুরের সালনায় অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরকৃবি) দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠিত হবে।ইপসা থেকে এ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে যথাসময়ে ১৪০ জন পিএইচডি, ৯৩১ জন এমএস এবং ৮২ জন ছাত্রছাত্রী বিএস ডিগ্রি সম্পন্ন করেছে। এর মধ্যে এই দ্বিতীয় সমাবর্তনে ১১৬ জন পিএইচডি, ৫৫৬ জন এমএস এবং ৮২ জন ছাত্রছাত্রী বিএস ডিগ্রির সনদ নেবেন।সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার আবদুল হামিদ। অনুষ্ঠানে সমাবর্তন বক্তৃতা দেবেন মুহাম্মদ হাবিবুর রহমান। অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার ফেয়ারষষ্ঠবারের মতো নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় আয়োজন করতে যাচ্ছে ‘ন্যাশনাল ক্যারিয়ার ফেয়ার’। ১৯ ও ২০ মার্চ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বসবে চাকরির এই মেলা। এনএসইউর সিপিডিএস (ক্যারিয়ার অ্যান্ড প্রফেশনাল ডেভেলপমেন্ট সার্ভিসেস) আয়োজিত এই চাকরির মেলায় ৫০টিরও বেশি দেশীয় ও বহুজাগতিক প্রতিষ্ঠান অংশ নিয়েছে। অনেক বহুজাতিক ও বড় প্রতিষ্ঠান এই মেলা থেকেই পূর্ণকালীন ও খণ্ডকালীন নতুন কর্মী সংগ্রহ করবে। মেলায় চাকরিপ্রার্থীদের জীবনবৃত্তান্ত (সিভি) জমা নেওয়া হবে। দুই দিনব্যাপী এই মেলা সবার জন্য উন্মুক্ত। মেলার ঢুকতে কোনো প্রবেশ ফি লাগবে না।