বিজ্ঞান-বিতর্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সভ্যতার ক্রমবিকাশে বিজ্ঞানের চেয়ে দর্শনের ভূমিকাই মুখ্য, জিএম প্রযুক্তি কোনো আশীর্বাদ নয়, অভিশাপ; প্রযুক্তির ভারসাম্যই পারে সাম্য এনে দিতে।’ এ রকম নানা বিষয় নিয়ে ৩২টি দলের বিতর্কে শেষ পর্যন্ত চূড়ান্ত পর্বে অবতীর্ণ হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জসীমউদ্দীন হল ডিবেটিং ক্লাব ও শহীদুল্লাহ হল ডিবেটিং ক্লাব।ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফ এইচ হল ডিবেটিং ক্লাব আয়োজন করে ষষ্ঠ জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব। ২ থেকে ৫ মে ফজলুল হক হলের মুক্ত মঞ্চে ফজলুল হক হল ডিবেটিং ক্লাবসহ ৩২টি দল এ প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। যুক্তি, তর্ক আর বির্তকের এই বিরাট আয়োজনে অংশ নিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত ডিবেটিং ক্লাব, জিইউডিএস ও জিইউডিএস আইবিএ, গ্রিন ইউনিভার্সিটি, এশিয়ান ইউনিভার্সিটি, আহছানউল্লাহ ইউনিভার্সিটি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব হলের বিতর্ক দল। চার দিনের এই উৎসবে বিতর্কের বিষয় ছিল বিজ্ঞানভিত্তিক।সংসদীয় বিতর্কের চূড়ান্ত পর্বে ‘নিউট্রিনোর গতি নয়, রবীন্দ্রস্থিতিতেই মানবতার মুক্তি নিহিত’ এই প্রস্তাব উত্থাপনের মাধ্যমে এই বিতর্ক শুরু হয়। সরকারি দল জসীমউদ্দীন হলের প্রধানমন্ত্রী জিহাদ আল মেহেদী, মন্ত্রী জাহেদুল ইফতিখার ও সাংসদ আবদুল্লাহ আল ইমরান প্রস্তাবটি উত্থাপন করেন। এই প্রস্তাবের বিরোধিতা করেন বিরোধী দল শহীদুল্লাহ হলের বিরোধীদলীয় নেতা তৌহিদ বিন ইকবাল, উপনেতা শেখ মাহবুবে সোবহানী ও সাংসদ আশিকুর রহমান। সরকারি দল রবীন্দ্রস্থিতিতেই মানব মুক্তির উপায় বাতলেছিলেন। অন্যদিকে বিরোধী দল নিউট্রিনোর গতিতেই মানব মুক্তি—এটাকেই যুক্তির মাধ্যমে তুলে ধরতে চেয়েছেন। শেষপর্যন্ত বিরোধী দল জয় লাভ করে এবং প্রস্তাবটি বাতিল হয়।আঁধার আড়াল ভেঙে জেগে ওঠো বন্ধু, দেখ ওই সূর্যভোর ডাকছে তোমায়...এই স্লোগানে ৫ মে শেষ হলো এই উৎসব।এফএইচ হলের মুক্তমঞ্চে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, এফএইচ হলের প্রাধ্যক্ষ ড. হারুন রশীদ, অ্যাকশন এইডের আলী আজগর, এফএইচ হল ডিবেটিং ক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ প্রমুখ।আয়োজক এফএইচ হল ডিবেটিং ক্লাবের সভাপতি রকিবুল হাসান বলেন, আগামী বিশ্ব বিজ্ঞাননির্ভর। কিন্তু বিজ্ঞানকে মানবতার কাজে লাগানোর সময়োপযোগী কৌশলটা কী হবে—এই বার্তা সবার মধ্যে ছড়িয়ে দিতেই এই বিতর্কের আয়োজন। আমাদের প্রত্যাশা এভাবেই প্রজন্ম থেকে প্রজন্মে ধ্বংসের বিজ্ঞানকে পেছনে রেখে গঠনের বিজ্ঞান এগিয়ে যাবে।