মহাসড়ক ধরে ছুটে যাচ্ছিল একটা ক্যারাভ্যান। ক্যারাভ্যানের চালক আজব লোক! মাঝে মাঝেই জানালা দিয়ে হাত বের করে একটা লাঠি দিয়ে ক্যারাভ্যানের গায়ে বাড়ি দিচ্ছিলেন, আর বলছিলেন, ‘হুস, হুস...’। ব্যাপারটা লক্ষ করল এক মোটরসাইকেলচালক। একটা পেট্রল পাম্পে ক্যারাভ্যানটা থামতেই সে ছুটে গেল চালকের কাছে। বলল, ‘ঘটনা কী ভাই, আপনি একটু পরপর ক্যারাভ্যানের গায়ে বাড়ি দিচ্ছেন কেন?’ক্যারাভ্যানচালক: ‘আর বলবেন না, আমার ক্যারাভ্যানের ধারণক্ষমতা ১০০০ কেজি। কিন্তু আমি ১৫০০ কেজি তোতা পাখি বহন করে নিয়ে যাচ্ছি। বারবার বাড়ি দিচ্ছি, যেন তোতা পাখিগুলো ক্যারাভ্যানের ভেতর উড়তে থাকে আর পুলিশের কাছে বাড়তি ওজন ধরা না পড়ে!’শিক্ষক: কীভাবে একটা বাল্ব লাগাতে হয়?পল্টু: বাল্বটা হোল্ডারের ওপর ধরে ঘরটাকে ডান দিকে ঘুরিয়ে দিতে হবে!বিজ্ঞান শিক্ষকের জন্য সুপরামর্শ:ক্লাসের দুষ্টু ছেলেটা পুরো ক্লাস বকবক করে? তার জ্বালাতনে আপনি শান্তিমতো ক্লাস নিতে পারেন না? তাকে বলুন, ‘আমি জানি, তুমি মনে করো আমি যা বলছি তুমি সেটা বুঝতে পারছ। কিন্তু আমি ঠিক নিশ্চিত নই, আমি যা বলছি, তা যে তুমি বুঝতে পারছ না, সেটা তুমি আদৌ বোঝ কি না!’ব্যস! আপনার কথার মর্মোদ্ধার করতে তার বাকি ক্লাসটা লেগে যাবে!আশাবাদীরা বলে, ‘গ্লাসটি অর্ধেক পানিতে পূর্ণ।’ নিরাশাবাদীরা বলে, ‘গ্লাসটি অর্ধেক খালি।’ কৃপণেরা বলে, ‘গ্লাসটি যতটুকু হওয়া উচিত ছিল, তার চেয়ে দ্বিগুণ বড়। কী দরকার ছিল এই বাড়তি খরচটুকু করার!’বাবার সঙ্গে চট্টগ্রাম যাবে বলে ট্রেনে উঠেছে ছোট্ট ছেলেটা। এটাই তার জীবনের প্রথম ট্রেন- ভ্রমণ। জানালা দিয়ে বাইরে তাকিয়ে ছিল সে। একটা বাড়ি পেছনের দিকে চলে গেল, চলে গেল একটা গাছ, একটা ল্যাম্পপোস্ট...অবাক হয়ে দেখছিল ছেলেটা। বাবাকে সে চোখ বড় বড় করে প্রশ্ন করল, ‘বাবা, চট্টগ্রাম কখন ট্রেনের কাছে এসে পৌঁছাবে?!’বিরাট এক আবিষ্কার করে বসেছেন এক পশ্চিমা দেশের বিজ্ঞানীরা। নেচে-গেয়ে তাঁরা নিজেদের সাফল্য উদ্যাপন করছিলেন। এমন সময় একটা ফোন এল।‘এই চুপ চুপ! সবাই চুপ! প্রধানমন্ত্রী ফোন করেছেন!’ বললেন বিজ্ঞানীদের প্রধান।‘জি স্যার, আমরা মঙ্গল গ্রহে বুদ্ধিমান প্রাণীর অস্তিত্ব খুঁজে পেয়েছি। বিজ্ঞানের জন্য এ এক বিশাল অর্জন! জি স্যার, জি স্যার!...কী বললেন স্যার? (ভ্রু কুঁচকে) স্যার এটা তো খুবই কঠিন! আমরা পারব কি না জানি না। তবে আজ থেকেই গবেষণা শুরু করছি।’ বলে ফোন রাখলেন বিজ্ঞানীদের প্রধান। মুখ গোমড়া করে বললেন, ‘সহকর্মীরা, প্রায় অসম্ভব একটা কাজের দায়িত্ব দেওয়া হয়েছে আমাদের। প্রধানমন্ত্রী বললেন, আমরা তো মঙ্গল গ্রহে বুদ্ধিমান প্রাণীর অস্তিত্ব খুঁজে পেয়েছি। এবার সরকারি দলে বুদ্ধিমান প্রাণী খুঁজে বের করতে হবে!’তিনজন পরিসংখ্যানবিদ একবার গেলেন পাখি শিকার করতে। প্রথমজন গুলি ছুড়লেন, গুলিটা পাখির ডান দিক দিয়ে চলে গেল। দ্বিতীয়জন গুলি ছুড়লেন, গুলিটা পাখির বাঁ দিক দিয়ে চলে গেল। তৃতীয় জন হাসিমুখে বললেন, ‘হুঁ...পরিসংখ্যানের গড় অনুযায়ী, এবার গুলিটা পাখির গায়েই লাগবে!’সংগ্রহ: মো. সাইফুল্লাহ