বিজ্ঞানী জামাল নজরুল এক বিস্ময়কর প্রতিভা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বিজ্ঞানী জামাল নজরুল ইসলামের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে ১৫ মার্চ নগরের পরমাণু শক্তিকেন্দ্রের কনফারেন্স হলে ‘অধ্যাপক ড. জামাল নজরুল ইসলাম-এক বিস্ময়কর প্রতিভা’ শিরোনামে সেমিনার অনুষ্ঠিত হয়। ড. জামাল নজরুল ইসলাম স্মরণ কমিটির আয়োজনে অনুষ্ঠিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক মো. আবুল মনসুর চৌধুরী। সেমিনারে সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক মহসীন চৌধুরী। নোমান উল্লাহ বাহারের সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে প্যানেল আলোচনায় অংশ নেন ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সিকান্দার খান, বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সরোজ কান্তি সিংহ হাজারী, পরমাণু শক্তিকেন্দ্র, চট্টগ্রামের পরিচালক মাসুদ কামাল।
সেমিনারে বিশেষ অতিথি ছিলেন ড. জামাল নজরুল ইসলামের সহধর্মিণী অধ্যাপক সুরাইয়া নজরুল ইসলাম, সাবেক যুগ্ম সচিব জয়নাব বেগম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক এ কে এম মাঈনুল হক মিয়াজী, ঢাকা পরমাণু শক্তি কমিশনের প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার শাকিলুর রহমান, বাগদাদ গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান ফেরদৌস খান আলমগীর প্রমুখ। বক্তারা বলেন, বিজ্ঞান ও দর্শনের উৎকর্ষ সাধন ও একটি সমতাভিত্তিক মানবিক সমাজ গড়ার ক্ষেত্রে অধ্যাপক ড. জামাল নজরুল ইসলামের নিরন্তর প্রচেষ্টা ছিল। বিজ্ঞপ্তি