বিজ্ঞানের জন্য আমরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোটা পৃথিবী আজ যখন হারিয়ে যেতে চাইছে কৃষ্ণগহ্বরের মায়ায়, পৃথিবীকে যখন তলিয়ে নিতে চাইছে কোনো এক শীতল সুনামি, পৃথিবীর সবুজ আশ্রয়ে কার্বনের নিঃসরণ, মানুষের ভালোবাসার জায়গাটুকুতে পারমাণবিক বোমার হুঙ্কার, ঠিক সেই স্তব্ধক্ষণে সৃষ্টির বিস্ময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফএইচ হল ডিবেটিং ক্লাব আয়োজন করেছে পঞ্চম জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব।২৩ থেকে ৩০ জুলাই ফজলুল হক (এফএইচ হল) হলের মুক্তমঞ্চে এফএইচ হল ডিবেটিং ক্লাব আয়োজিত পঞ্চম জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব ২০১১-এর আমন্ত্রণপত্রের শুরুটা ছিল এমনই। বিতর্ক আর বিজ্ঞানকে নিয়ে এ মহাযজ্ঞে অংশ নিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগ বিতর্ক দল, বিশ্ব ধর্মতত্ত্ব বিতর্ক দল, শান্তি ও সংঘর্ষ বিতর্ক দল, ইস্টওয়েস্ট ইউনিভার্সিটি, গ্রিন ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, টেক্সটাইল বিশ্ববিদ্যালয়, আশা ইউনিভার্সিটি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবগুলো হলের বিতর্ক দল।সাত দিনব্যাপী এই বিজ্ঞান বিতর্ক উৎসবের বিতর্কের বিষয়গুলোও ছিল বিজ্ঞানভিত্তিক। প্রথম বিতর্ক পর্বটি শুরু হয় ‘জিন প্রকৌশলী পারে বাংলাদেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে’ এ বিষয়ে। একে একে বিতর্কের বিষয়ে উঠে এসেছে ‘প্রযুক্তি বাণিজ্যের প্রসারই বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধির প্রধান উপায়’, ‘বিশ্বশান্তি প্রতিষ্ঠায় প্রযুক্তির ভারসাম্যই প্রধানতম মাধ্যম’।অর্থনৈতিক আধিপত্য নয় প্রযুক্তির আধিপত্যই হবে বিশ্ব রাজনীতির নিয়ন্ত্রকবিষয়ক বিজ্ঞানচর্চা। আরও ছিল সংবিধান সংশোধনী, গণতন্ত্র ও আগামী দিনের বাংলাদেশের সংকট সম্ভাবনার বিষয়।সব কটি দলকে হারিয়ে চূড়ান্তপর্বে নিজেদের শক্ত আসন করে নেয় ইস্টওয়েস্ট ইউনিভার্সিটি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফএইচ হল ডিবেটিং ক্লাব। চূড়ান্তপর্বের সংসদটি বসে ‘সভ্যতার ক্রমবিকাশে বিজ্ঞানের চেয়ে দর্শনের ভূমিকাই মুখ্য’ এ প্রস্তাব উত্থাপনের মাধ্যমে। সরকারি দল এফএইচ হলের প্রধানমন্ত্রীরূপী রকিবুল হাসান, মন্ত্রী সাইমুম মাশরেকী, সাংসদ ফজলে রাব্বানী চৌধুরীর উত্থাপিত প্রস্তাবের চরম বিরোধিতা করেন বিরোধী দল ইস্টওয়েস্ট ইউনিভার্সিটির বিরোধীদলীয় নেতারূপী আব্দালুর রহমান, উপনেতা আহমেদ ফজলে রাব্বি, সাংসদ তাসনিম খান। সরকারি দল ছিল দর্শনের পক্ষে, অন্যদিকে বিরোধী দল বিজ্ঞানের পথে। অবশেষে জয় হয় দর্শনের এবং প্রস্তাবটি বাতিল হয়। চ্যাম্পিয়ন হয় ইস্টওয়েস্ট ইউনিভার্সিটি।‘তবে তর্ক-বিতর্কের সংসদ যা-ই বলুক না কেন, বর্তমান বিশ্বায়নের যুগে বিজ্ঞান ছাড়া আমাদের একদমই চলে না। তাই বিজ্ঞানের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে বিতর্ক। কারণ, বিতর্কের বিজ্ঞানভিত্তিক যুক্তিই একদিন আগামী পৃথিবীর সব সংকটের সমাধান করে ঘটাবে নব সূর্যোদয়ের।’ এভাবেই বললেন এফএইচ হল ডিবেটিং ক্লাবের সাধারণ সম্পাদক রকিবুল হাসান।গত ৩০ জুলাই শনিবার ‘ঋদ্ধ সময়ের রোদ্দুরে, এল আজ সৃষ্টির বিস্ময়ে...’ স্লোগানে শেষ হলো পঞ্চম জাতীয় বিতর্ক উৎসব ২০১১। এফএইচ হলের মুক্তমঞ্চে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাবি উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, এফএইচ হল প্রাধ্যক্ষ মো. হারুনুর রশিদ, হল ক্লাব মডারেটর মোস্তাফিজুর রহমান, ডিইডডিএস সভাপতি রিয়াসাদ আজীম, সাধারণ সম্পাদক মো. ইকবাল হাসান, এফএইচ হল ডিবেটিং ক্লাব সভাপতি এস এম এ কবীর হাসানসহ বিতর্কপ্রেমী বন্ধুরা।