বিজ্ঞানের নতুন খবর
গ্রহে গ্রহে হীরার সাগরক্রিস্টোফার কলম্বাস চীন ভ্রমণের ইতিবৃত্ত বইটা পড়ার পর ভারতবর্ষ ভ্রমণের নেশায় পেয়ে বসে তাঁকে। কারণ, এখানে নদীর দুই কোলজুড়ে থরে-বিথরে স্বর্ণ ছড়িয়ে আছে। মাত্র এক-দশমাংশ স্বর্ণপ্রাপ্তির চুক্তিতে সই করে ভারত ভ্রমণে বেরিয়েছিলেন কলম্বাস। যদি স্বর্ণ না হয়ে হীরা হতো? এক-সহস্রাংশ ভাগ হলেও তিনি আসতেন। হীরার মতো লোভনীয় আর মূল্যবান কি কিছু আছে? সাম্প্রতিক মহাকাশ বিজ্ঞানীরা বলছেন, আমাদেরই সৌরপরিবারের শেষ দুটি ঘরে (গ্রহে) তরল হীরার সমুদ্র আছে। ইউরেনাস ও নেপচুনে যদি সত্যিই হীরার সাগর থেকে থাকে, তবে আপনি কি সেখানে ভ্রমণে বেরোবেন? তাহলে আপনিই হবেন কলি যুগের কলম্বাস। যাবেন নাকি?কৃত্রিম পাতা দেবে হাইড্রোজেনযেকোনো সজীব উদ্ভিজ পাতা কার্বন ডাই-অক্সাইড (যা মানুষ নিঃশ্বাসে ছাড়ে) শুষে নেয় বাতাস থেকে। ছাড়ে জলজ অণু ও তৈরি করে হাইড্রোজেন আয়ন। কিন্তু বাড়ির ড্রইংরুমের কৃত্রিম প্লাস্টিক গাছের পাতা যদি শুষে নিতে পারত সব কার্বন ডাই-অক্সাইড? তাহলে জলবায়ু পরিবর্তন নিয়ে এত বেশি মাথা ঘামাত না মানুষ। না, সত্যিই আর মাথা ঘামাতে হবে না। চীনের বিজ্ঞানীরা তৈরি করেছেন এমন এক ধরনের কৃত্রিম পাতা, যা প্রাকৃতিক পাতার মতোই আচরণ করে। এমনকি এটা প্রাকৃতিক পাতার চেয়ে দ্বিগুণ আলো শোষণ করতে পারে, বিনিময়ে শক্তি দেবে তিন গুণ!হাতের কবজিতে শ্বাসনালি সক্রিয়মানুষের শ্বাসনালি কোথায় থাকে? হাতে? জানি, হাতে শ্বাসনালি থাকে বললে মানুষ পাগলের চেয়েও অধম ভাববে। কিন্তু এটা পাগলামি নয়, নয় কোনো কল্পবিজ্ঞান। লিন্ডা ডি ক্রক নামের এক বেলজিয়ান নারীর হাতের কবজিতে ১০ মাস ধরে শ্বাসনালি রয়েছে। এক দুর্ঘটনায় গলার শ্বাসনালি হারান লিন্ডা। পরে মৃত এক ব্যক্তির শ্বাসনালি লাগানো হয় তাঁর হাতের কবজিতে। সাম্প্রতিক চিকিত্সকেরা কবজি থেকে সেই শ্বাসনালি লিন্ডার গলায় প্রতিস্থাপন করেছেন। কারণ, মৃত শ্বাসনালির চারপাশেই লিন্ডার নিজস্ব টিস্যু জন্ম নিয়েছিল, যা তাঁর শ্বাসক্রিয়ার জন্য উপযুক্ত। বিজ্ঞান প্রযুক্তিতে মানুষ যেভাবে এগিয়ে যাচ্ছে, বোধকরি কবে কিনা হূিপণ্ড হাঁটুতে থাকলেও চলবে!শিক্ষাঙ্গন চিরকুট চড়ুইভাতিশীত মানে চড়ুইভাতি। তাই খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মেতে উঠেছেন চড়ুইভাতি বা বনভোজনে। বিভিন্ন সংগঠন বা বিভাগ আয়োজন করছে চড়ুইভাতি। জানুয়ারির শেষ সপ্তাহে বিশ্ববিদ্যালয়ের সংগঠন বাঁধন, ভৈরবী, স্পার্ক ড্যান্স গ্রুপ; বিভাগগুলোর মধ্যে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও সমাজবিজ্ঞান বিভাগ মেতে ওঠে চড়ুইভাতি উত্সবে। সারা দিন বন্ধুদের নিয়ে হইচই আর আনন্দ-উল্লাসে কাটে সারাটা দিন।তাহলে বিদায় বলি...খুলনা বিশ্ববিদ্যালয়ের ’০৬ ব্যাচ বিদায় নিতে যাচ্ছে। শেষ বর্ষের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হলো দুটি বিভাগে। ২২ জানুয়ারি নগর ও গ্রামীণ পরিকল্পনা বিভাগ এবং ২৯ জানুয়ারি ফিশারিজ অ্যান্ড মেরিন রিসোর্স টেকনোলজি বিভাগ বিদায় সংবর্ধনার আয়োজন করে। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. সাইফুদ্দিন শাহ। তিনি বিদায়ী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন। পরে বিভাগগুলোর পরিবেশনায় ছিল দারুণ এক সাংস্কৃতিক অনুষ্ঠান।ডুয়েটে চলচ্চিত্র প্রদর্শনী‘প্রাঙ্গণ’ আবৃত্তি সংগঠন। ডুয়েটের শিক্ষার্থীদের নিয়েই তা গড়ে তোলা হয়েছে। এবার তারা করেছে চলচ্চিত্রের প্রদর্শনীর আয়োজন। ২৫ জানুয়ারি ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয় (ডুয়েট) মিলনায়তনে তারা দেখাল মুক্তিযুদ্ধের চেতনায় ফিরে আসার গল্প নিয়ে তৈরি করা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র টর্চার সেল। ছবিটি ভালো লেগেছে দর্শকদের।বিতর্কে মজেছে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ভিক্টোরিয়া কলেজে এখন চলছে বিতর্কের মৌসুম। এটি বিতর্ক পরিষদের (ভিসিডিএস) পঞ্চম আন্তবিভাগ বিতর্ক প্রতিযোগিতা। যুক্তি-তর্কে কেহ কারে নাহি ছাড়ে সমানে সমান। ‘যুক্তির চেতনায় গড়ব নতুন পৃথিবী’ স্লোগান নিয়ে চলা বিতর্ক প্রতিযোগিতা শেষ হবে ২৬ ফেব্রুয়ারি। এতে ২০টি দল অংশ নিচ্ছে। যুক্তির দ্বৈরথ বেশ জমে উঠেছে। মদনমোহন কলেজের ৭০৭০ বছর হলো সিলেটের ঐতিহ্যবাহী মদনমোহন কলেজের। ২৬ জানুয়ারি এ উপলক্ষে কলেজের শহীদ সোলেমান হলে হয়ে গেল আলোচনা সভা। তাতে সভাপতি ছিলেন প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন পরিষদের আহ্বায়ক আবদুল হান্নান। ভারপ্রাপ্ত অধ্যক্ষ, সাবেক অধ্যক্ষসহ বক্তব্য দেন অনেকেই। সভা শুরুর আগে শিক্ষার্থী-শিক্ষকেরা অংশ নেন শোভাযাত্রায়। নগরের বড় রাস্তাগুলো ঘুরে আসে শোভাযাত্রাটি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুটি বিভাগের সুবর্ণজয়ন্তীরাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ও ইংরেজি বিভাগ পালন করল তাদের সুবর্ণজয়ন্তী উত্সব। অর্থনীতি বিভাগের সবাই সকাল নয়টায় জড়ো হন বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে, সেখানেই উত্সবে মেতে ওঠেন তাঁরা। আর ইংরেজি বিভাগের সবাই আসেন কাজী নজরুল ইসলাম মিলনায়তনে, সকাল ১০টায়। দুটি উত্সবেরই উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবদুস সোবহান।কয়েক হাজার প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীর মিলনমেলায় পরিণত হয় অনুষ্ঠান দুটি। দুটি বিভাগ থেকেই পৃথক দুটি শোভাযাত্রা বের করা হয়। সুবর্ণজয়ন্তী উত্সবের বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল সেমিনার, স্মৃতিচারণা, মতবিনিময় সভা, প্রীতি ফুটবল ম্যাচ, সাংস্কৃতিক ও বিনোদন অনুষ্ঠান, র্যাফল ড্র ইত্যাদি।ইউডা সপ্তাহ ২০১০বর্ণিল ছিল ইউডা। ২৯ জানুয়ারি শেষ হলো তাদের ইউডা সপ্তাহ ২০১০। ২৩ জানুয়ারি শুরু হওয়া এ উত্সবে কী ছিল না? শিক্ষার্থীরা ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভের (ইউডা) সব কটি ক্যাম্পাস নানা রকম রঙিন কাপড়, কাগজ, ফিতা আর রং দিয়ে বর্ণিল করে তোলেন। ছিল গান, ছিল আবৃত্তি। কেউ কেউ বিতর্ক, উপস্থিত বক্তৃতায় নিজেদের খুঁজে নিয়েছেন। আলোকচিত্র প্রদর্শনী, দেয়ালপত্রিকার দিকে চোখ গেছে সবার। সেমিনার, সিম্পোজিয়াম, বিজ্ঞান প্রদর্শনী, খেলাধুলা—কী ছিল না এখানে? ইউডা সপ্তাহের উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেনন।সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের প্রতিষ্ঠাবার্ষিকীদুই বছর হয়ে গেল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের। দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানটি ছিল ২৬ জানুয়ারি। দুই বছর আগে এই দিনে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ নিয়ে যাত্রা শুরু করে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ। অনেক দিন ধরেই শিক্ষার্থীরা চাইছেন কলেজটিকে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করতে। এ বিষয়ে প্রতিশ্রুতিও ছিল। অনুষ্ঠানে তাঁরা সে কথা মনে করিয়ে দেন কর্তৃপক্ষকেও। দিনভর আনন্দ আয়োজন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সবার মন ভরেছে।পাবনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে হবে নবীনবরণশুনে রাখুন, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ হবে ৪ ফেব্রুয়ারি। বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচ আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন উপাচার্য মো. মোজাফফর হোসেন। সকাল ১০টা থেকে শহরের প্রশান্তি ভুবন বিনোদন পার্কে চলবে এ অনুষ্ঠান। দিনব্যাপী অনুষ্ঠানমালায় নবীনদের বরণ, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে। এ অনুষ্ঠানে নতুন ব্যাচের ২৪০ জন শিক্ষার্থীকে বরণ করে নেওয়া হবে।ডুয়েটের সমাবর্তন ৪ মার্চঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হবে ৪ মার্চ। নিবন্ধনের শেষ সময় ৯ ফেব্রুয়ারি। সমাবর্তনে অংশগ্রহণে আগ্রহী গ্র্যাজুয়েটদের এক হাজার ৫০০ টাকার ড্রাফট করতে হবে এই ঠিকানায়: সমাবর্তন তহবিল, হিসাব নম্বর ৬৭৯, সোনালী ব্যাংক, গাজীপুর সদর উপজেলা কমপ্লেক্স শাখা। ফরম পাওয়া যাবে www.duet.ac.bd অথবা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা শাখায়।