বিজ্ঞানের নতুন খবর
আলোর গাছ!আলোর গাছ! এটা কী ধরনের গাছ? এই গাছ থেকে আলো ফলবে? হ্যাঁ, ঠিক তাই। মূলত গাছটির শীর্ষে লাগানো থাকবে কিছু সবুজ উদ্ভিদ। আর কৃত্রিম কাণ্ডের ভেতর থাকবে জল। ফলে জল আর বাইরে আলো-বাতাসে বেড়ে উঠবে ওপরের ওই সবুজ গাছ। কিন্তু বিস্ময়কর হলো, দিনের বেলা সূর্যের আলো সঞ্চয় করে রাতের বেলা তা থেকে বিদ্যুৎ তৈরি করবে কৃত্রিম কাণ্ডটি! এ জন্যই গাছটির নাম আলোর গাছ। রাস্তার ওপর লেড বাতি জ্বালানো বৈদ্যুতিক খুঁটির বিকল্প হিসেবে ব্যবহূত হবে এই আলোর গাছ। এই গাছের নকশা এঁকেছেন ওমর কারদোসো।বাতাস থেকে বিশুদ্ধ জলবিশ্বজুড়ে বিশুদ্ধ জলের জন্য বড়ই হাহাকার। একটা কলের চারপাশে এক কলস জলের জন্য ঘণ্টার পর ঘণ্টা চাতক পাখির মতো প্রতীক্ষায় থাকে কত মানুষ! এর কি কোনো সুরাহা নেই? আছে। জার্মানির এক ছাত্রের নাম ইমকি হুয়েলার। সে ভাবে, সাগরের জল বাষ্প হয়ে আকাশে মিলায়, মেঘ হয়, মেঘ থেকে নামে বৃষ্টি। কিন্তু বাতাস থেকেই যদি ইচ্ছামতো জলীয় বাষ্পকে জলে পরিণত করা যেত? শুধু ভাবনা নয়, সে ড্রপনেট নামের একটি যন্ত্রও আবিষ্কার করেছে ইতিমধ্যে। এই যন্ত্রটি বাতাস থেকে বা কুয়াশা থেকে জলীয় বাষ্পকে গ্রহণ করবে এবং তাকে চাপের সাহায্যে জলে পরিণত করবে।