বিজ্ঞানের নতুন খবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রিনহাউস গ্যাসখেকো গাছগাছ কী খেয়ে বাঁচে? মাটির ভেতর থেকে শেকড়ের সাহায্যে জল আর লবণ। সূর্যের আলো। মানুষের নিঃশ্বাসে ছেড়ে দেওয়া কার্বন ডাই-অক্সাইড আর গাড়ির কালো ধোঁয়ায় থাকা কার্বন মনো-অক্সাইড খায় গাছ। এই গ্যাসগুলোকে বলে গ্রিনহাউস গ্যাস। এরা উষ্ণতা বৃদ্ধির জন্য দায়ী। কিন্তু গাছ যদি এদের খেয়েই ফেলে, তাহলে তাপমাত্রা বাড়ছে কেন? কারণ, আনুপাতিক হারে গাছের সংখ্যা কমছে, বাড়ছে মানুষ, বাড়ছে গাড়ি। ফলে গ্রিনহাউস গ্যাসের পরিমাণ বাড়ছে, বাড়ছে তাপমাত্রাও। এটাকে বলে বিশ্ব উষ্ণায়ন। বিশ্ব উষ্ণায়ন রোধে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা এক ধরনের কৃত্রিম গাছ বানিয়েছেন। একটা আসল গাছের চেয়ে হাজার গুণ বেশি গ্রিনহাউস গ্যাসখেকো এই গাছ। পুরো দিনে ২০টি গাড়ি যে পরিমাণ কালো ধোঁয়া বের করে, তার সবটুকু শোষণ করে নিতে সক্ষম এই কৃত্রিম গাছ। চুম্বক বদলে দেবে ভালো-মন্দচারদিকে বইছে এখন বদলের হাওয়া। অনেক কিছুই সত্যি বদলাতে শুরু করেছে। কিন্তু আমাদের মনুষ্যত্ব? ‘একটা জাতির মেরুদণ্ড হলো সে জাতির (মানুষগুলোর) মনুষ্যত্ব।’ বলেছিলেন ডা. মোহাম্মদ লুত্ফর রহমান তাঁর উচ্চ জীবন বইতে। সেই মনুষ্যত্বের বদল কতটা হলো? মনুষ্যত্ব বদলানো কি খুবই কঠিন কাজ? এ বিষয়ে অবাক করা এক আশার কথা শুনিয়েছেন বিজ্ঞানীরা, চুম্বক নাকি বদলে দিতে পারে আমাদের মনুষ্যত্ব!আমাদের ডান কানের ওপর-নিচে এমন একটি অঞ্চলের খোঁজ পেয়েছেন বিজ্ঞানীরা, যা আমাদের মনুষ্যত্বকে নিয়ন্ত্রণ করে থাকে। কোনো কিছু ভালো না মন্দ, সে বিচারটা ওই অঞ্চলেই নিষ্পন্ন হয়। ২০ ব্যক্তির ওপর গবেষণা চালিয়ে বিজ্ঞানীরা দেখেছেন, ওই অঞ্চলে চুম্বক স্পন্দন সৃষ্টির মাধ্যমে মানুষের ভালো-মন্দ বিচারকে ভণ্ডুল করে দেওয়া যায়।