বিজ্ঞানের নতুন খবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অক্সিজেনহীন জীবন্ত প্রথম প্রাণী অক্সিজেন হলো প্রাণীর প্রাণবায়ু। অক্সিজেন ছাড়া কি কোনো প্রাণ বাঁচতে পারে? শুধু ব্যাকটেরিয়া আর এককোষী অণুজীবেরা অক্সিজেন ছাড়া বাঁচতে পারে। কিন্তু সম্প্রতি ভূমধ্যসাগরের তলদেশে বিজ্ঞানীরা বহুকোষী এক প্রাণীর তিনটি নতুন প্রজাতির সন্ধান পেয়েছেন, যারা অক্সিজেন ছাড়া বহুদিন বাঁচতে পারে। এমনকি তারা বংশবৃদ্ধিতেও সক্ষম। সমুদ্রপৃষ্ঠ থেকে ৩ দশমিক ৫ কিলোমিটার গভীরে যেখানে শুধু লবণের আস্তরণ আছে, নেই কোনো অক্সিজেন। সে অঞ্চলকে ‘মৃত অঞ্চল’ বলা হয়। ওই মৃত অঞ্চলেই মিলেছে লরিসিফেরা গোত্রের অক্সিজেনমুক্ত প্রথম তিন প্রাণী-প্রজাতি। আকৃতিতে এরা মাত্র এক মিলিমিটার। প্রজাতি তিনটির একটির বৈজ্ঞানিক নাম রাখা হয়েছে ‘স্পিনোলরিকা সিনজিয়া’।মিথেনমুক্ত বিস্ময়কর বহির্জাগতিক গ্রহনেপচুন কেন নীল? নেপচুন নীল—কারণ, সেখানে মিথেন গ্যাসের আধিক্য। এবং লালরশ্মি শোষণ করে নেপচুন নীলরশ্মি প্রতিফলন করে মহাশূন্যে। মিথেন হলো কার্বনের একটি যৌগ। পৃথিবীতে মিথেনের অন্যতম প্রধান উত্স গরুর গোবর। প্রকৃতপক্ষে, হাইড্রোজেন-কার্বন-অক্সিজেনমিশ্রিত বায়ুমণ্ডলের যেকোনো গ্রহে এক হাজার কেলভিন পর্যন্ত তাপমাত্রায় মিথেন গ্যাস থাকার কথা। কিন্তু নাসার স্পিত্জার মহাকাশ টেলিস্কোপ ৩৩ আলোকবর্ষ দূরের এমন একটি গ্রহ আবিষ্কার করেছে, যার পৃষ্ঠ তাপমাত্রা ৮০০ কেলভিন, অথচ সেখানে কোনো মিথেন গ্যাস নেই। গ্রহটির আপাত নাম জিজে৪৩৬বি। বুলেটপ্রুফ টি-শার্ট!ইউনিভার্সিটি অব ক্যারোলাইনার বিজ্ঞানীরা এমন এক ধরনের শক্ত অথচ শক্তিশালী টি-শার্ট তৈরি করেছেন, যা বুলেটকেও বিচ্যুত করতে সক্ষম। বুলেট-অভেদ্য মিলিটারি ট্যাংকে যে বোরন কার্বাইড ব্যবহার করা হয়, সেই একই উপাদান দিয়ে টি-শার্টটি তৈরি করা হয়েছে। বলা বাহুল্য, বোরন হলো পৃথিবীর সবচেয়ে কঠিন বা শক্তিশালী ধাতুর একটি।