বিজ্ঞানের নতুন খবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাতিদের অ্যালার্ম ঘড়ি! অ্যালার্ম ঘড়ি ব্যবহার করে মানুষ। কিন্তু হাতিরা? সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে, হাতিরাও ‘অ্যালার্ম ঘড়ি’ ব্যবহার করে। তবে সেটা সকালে ঘুম থেকে ওঠার জন্য নয়। মৌমাছিদের আক্রমণ থেকে বাঁচার জন্য তাদের ভেতরে স্বয়ংক্রিয় এক সাড়া তৈরি হয়। একে বিজ্ঞানীরা বলছেন হাতির ‘অ্যালার্ম ঘড়ি’। অনেক দূরে থাকা মৌমাছির গুঞ্জন শুনে হাতিরা নিরাপদ আশ্রয়ে পালিয়ে যায়। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা এ বিষয়ের সত্যতা যাচাইয়ের জন্য মৌমাছিদের কৃত্রিম গুঞ্জন রেকর্ড করে হাতিদের শোনালে দেখা গেছে, হাতিরা এদিক-ওদিক ছোটাছুটি শুরু করে।গ্রহাণুর গায়ে মিলল বরফের সন্ধান এবারই প্রথম গ্রহাণুর গায়ে বরফপিণ্ডের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। গ্রহাণুটির নাম থেমিস-২৪। এর ব্যাসার্ধ ১০০ কিলোমিটার। গ্রহাণুটি সূর্য থেকে ৪৮ কোটি কিলোমিটার দূর দিয়ে ঘোরে। মূলত, মঙ্গল ও বৃহস্পতি গ্রহের কক্ষপথের মধ্যে অসংখ্য ছোট মহাজাগতিক বস্তু রয়েছে। এগুলোকে গ্রহাণু বলে। একটি প্রচলিত ধারণা হলো, পৃথিবীর সাগরের পানিগুলো এসেছে মহাকাশের ধূমকেতু ও গ্রহাণু থেকে। প্রথমবারের মতো গ্রহাণুর গায়ে বরফের উপস্থিতি সেই ধারণাকে আরও কিছুটা দৃঢ় করল।শৈবাল থেকে বিদ্যুৎস্টানফোর্ড বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী শৈবাল থেকে বিদ্যুৎ উৎপাদনের প্রক্রিয়া আবিষ্কার করেছেন। শৈবাল বা যেকোনো উদ্ভিদ সালোকসংশ্লেষণ-প্রক্রিয়ায় সূর্যের আলোকে রাসায়নিক শক্তিতে রূপান্তর করে, যেটা তারা খাবার হিসেবে গ্রহণ করে। এই ঘটনাটা ঘটে কোষের ক্লোরোপ্লাস্টে। এখানে পানি ভাগ হয়ে যায় অক্সিজেন, প্রোটন আর ইলেকট্রনে। সূর্যের আলোর সংস্পর্শে এলে ইলেকট্রনগুলো শক্তিতে রূপান্তরিত হয়ে যায়। যখন সূর্যালোকে শৈবালের ইলেকট্রনগুলো উত্তেজিত হয় তখন শৈবালের ক্লোরোপ্লাস্টে বিজ্ঞানীরা বিদ্যুৎবহ স্বর্ণপাত প্রবেশ করিয়ে দেখেছেন, সেখানে বিদ্যুৎ তৈরি হচ্ছে। এর সবচেয়ে ভালো দিক হলো, এতে উপজাত হিসেবে ক্ষতিকর কার্বন ডাই-অক্সাইড উৎপন্ন হয় না।