বিজ্ঞানের নতুন খবর
লেজার আলোয় কৃত্রিম বৃষ্টিআকাশ গর্জে কিন্তু বর্ষে না। এমন বর্ষকালে ফসল ফলাতে দরকার কৃত্রিম মেঘ তৈরি আর বৃষ্টির বর্ষণ। এটাকে কৃত্রিম বর্ষা চাষ বলা যেতে পারে। পৃথিবীর অনেক দেশে কৃত্রিম মেঘ তৈরির পদ্ধতি চালু আছে। সম্প্রতি জার্মানির ফ্রি ইউনিভার্সিটি অব বার্লিনের বিজ্ঞানী ফিলিপ রোয়েদার ও তাঁর সহযোগী গবেষকেরা কৃত্রিম বৃষ্টি তৈরির নতুন পদ্ধতি আবিষ্কার করেছেন। তাঁরা বলেছেন, লেজার আলো দিয়ে কৃত্রিম বৃষ্টি তৈরি সম্ভব। আলোকরশ্মিকে ঘনীভূত ও তীব্র করে নির্দিষ্ট কোনো একদিকে চালানো হলে তাকে আমরা লেজার বলি। উল্লেখ্য, ১৬ মে, ২০১০ লেজার আবিষ্কারের ৫০ বছর পূর্ণ হবে। ফোল্ডিং কার: বিছানার নিচে পার্কিংঢাকার রাস্তাগুলোতে প্রায়ই দেখা যায় প্রাইভেট কারের লম্বা সারি। বড় বড় মার্কেটে পার্কিংয়ের সুবিধা থাকে না বলে রাস্তায় কারের ভিড়। কিন্তু যদি এমন হয়, আপনার প্রাইভেট কারটা গুটিয়ে নেওয়া যাবে? তাহলে কিছুটা হলেও যানজট কমত। সিদ্ধার্থ রান নামের একজন উদ্ভাবক এমনই এক প্রাইভেট কার তৈরি করেছেন, যা ফোল্ডিং করা যাবে। ইচ্ছে করলে ঘুমাতে যাওয়ার সময় কারটি বিছানার নিচে ফোল্ড করে রেখে দিতে পারেন। রাতে ফুটবে কৃত্রিম ফুল কৃত্রিম ফুল কি সত্যি ফুটতে পারে? হ্যাঁ, ওয়েন্ডি লেগ্রো নামের এক তরুণ উদ্ভাবক কৃত্রিম ফুল ফোটার ডিভাইস উদ্ভাবন করেছেন। এই ডিভাইসটি জানালায় আটকে রাখলে দিনের বেলায় তা সূর্যের আলো সঞ্চয় করে রাখবে। আর রাতের অন্ধকারে ফুল ফোটাবে। সকালে ঘুম থেকে উঠে জানালায় চোখ পড়তেই সেই কৃত্রিম ফুল আপনাকে জানাবে সুপ্রভাত! তরুণ উদ্ভাবক নেদারল্যান্ডের একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী।