বিজ্ঞানের নতুন খবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাত ধোয়ার ফল বাইরে থেকে খেয়ে এলে মা তাঁর সন্তানকে হাত ধুতে বলেন। স্বাস্থ্যকর্মী কর্মশালা করে থাকেন হাত ধোয়ার প্রয়োজনীয়তা নিয়ে। কিন্তু হাত ধোয়ার সঙ্গে সিদ্ধান্ত বদলের কি কোনো সম্পর্ক আছে? এ নিয়ে গবেষণা করে বিস্ময়কর ফল পেয়েছেন ইউনিভার্সিটি অব মিশিগানের মনোবিজ্ঞানীরা। তাঁরা ৪০ জন শিক্ষার্থীকে ১০টি করে সিডি দিয়ে তাঁদের পছন্দ অনুসারে সেগুলোকে ১ থেকে ১০ পর্যন্ত নম্বর দিতে বলেন। এরপর বাসায় নেওয়ার জন্য পাঁচ নয়তো ছয় নম্বরের যেকোনো একটা নির্বাচন করতে বলা হয় তাঁদের। এবার শিক্ষার্থীদের দুই দলে ভাগ করা হয়। তাদের সামনে সাবান নিয়ে একদলকে বলা হলো হাত ধুয়ে সাবান সম্পর্কে মন্তব্য করতে। আর অন্য দল শুধু চোখে চেয়ে সাবানের সমালোচনা করবে। দেখা গেছে, যারা সাবান দিয়ে হাত ধোয়নি, তারা তাদের পছন্দের তালিকায় বেশ কিছুটা অদল-বদল করেছে। কিন্তু যারা সাবান দিয়ে হাত ধুয়েছে, তাদের তালিকায় কোনো পরিবর্তন নেই!গ্রহদের ‘গোঁড়ামি’পৃথিবী সেকেন্ডে ১৮ দশমিক ৬ মাইল বেগে সূর্যকে কেন্দ্র করে ঘোরে। সৌরজগতের আর সাত গ্রহও সূর্যকে কেন্দ্র করে ঘোরে। সৌরজগতের বাইরে যেসব গ্রহ আবিষ্কৃত হয়েছে, সেসবের বেলায়ও একই কথা খাটে। গ্রহরা সব সময়ই তাদের নক্ষত্রকে কেন্দ্র করে ঘোরে। নক্ষত্ররাও কিন্তু ঘোরে। এবং নক্ষত্র যেদিক দিয়ে ঘোরে, তার গ্রহরাও একই দিকে ঘোরে। এটাকে ‘গ্রহদের গোঁড়ামি’ বলা যেতে পারে। কিন্তু সমপ্রতি ছয়টি বহির্জাগতিক গ্রহ আবিষ্কৃত হয়েছে, যে গ্রহগুলো এই নিয়ম মানে না। দেখা গেছে, নক্ষত্র যেদিকে ঘোরে, গ্রহগুলো ঠিক তার বিপরীতে ঘুরছে! ফলে গ্রহদের গতিবিজ্ঞান নিয়ে নড়েচড়ে বসতে বাধ্য হয়েছেন বিজ্ঞানীরা। ছবির দ্বিতীয় সারির ডানের গ্রহটি ছাড়া অন্য গ্রহগুলো ‘ভুল পথে’ ঘুরছে।