বিজ্ঞানের নতুন খবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যে নৌকা চলে সূর্যের আলোয় নদীতে নৌভ্রমণের অভিজ্ঞতা কম-বেশি সবারই আছে। মাঝিকে কষ্ট করে বৈঠা দিয়ে নৌকা বাইতে হয়। মাঝির কষ্ট দেখে আপনার ভ্রমণের আনন্দটাই মাটি হয়ে যেতে পারে। আর ইঞ্জিনচালিত নৌকার আরেক বিড়ম্বনা। কারণ, কানফাটা শব্দ। আচ্ছা, এমন কোনো নৌকা কি বানানো যায় না, যেটা বৈঠা দিয়ে বাইতে হবে না কিংবা চলার সময় শব্দ করবে না? হ্যাঁ, সম্প্রতি বিজ্ঞানীরা এমনই এক ধরনের নৌকা বানিয়েছেন। ‘আর্কি’ নামের এই নৌকা চলবে সূর্যের আলোয়। শুধু দিকনির্দেশনার জন্য একজন নাবিক লাগবে। নদীতে ভেসে চলার সময় পরিবেশবান্ধব এই নৌকা কোনো শব্দও করবে না আবার কালো ধোঁয়াও ছাড়বে না।আবার বিগ ব্যাং! বিগ ব্যাং। মহা বিস্ফোরণ। দূরত্বের সঙ্গে দ্রুতির সম্পর্কের ওপর ভিত্তি করেই বলা হয় মহাবিশ্বের সৃষ্টি এক মহা বিস্ফোরণ থেকে। এই হিসেবে মহাবিশ্বের বয়স এক হাজার ৩৭০ কোটি বছর। আর পৃথিবীতে প্রাণের উদ্ভব মাত্র ৩৫০ কোটি বছর আগে। প্রাণ মানেই তো প্রোটিন। কারণ, প্রোটিনে থাকে অ্যামাইনো এসিড, যাকে জীবনের প্রথম অণু বলা হয়। তাহলে প্রোটিনও প্রায় ৩৫০ বছরের বিবর্তনের পথ পেরিয়ে এসেছে। কেমন ছিল সেই পথ? সম্প্রতি স্পেনের বিজ্ঞানীরা প্রোটিনের বিবর্তন বোঝার জন্য একটি কৃত্রিম কম্পিউটার মডেল তৈরি করেছেন। মডেলটির নাম ‘প্রোটিন বিশ্বে বিগ ব্যাং’। এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য, প্রথমে প্রোটিনের প্রাচীন ইতিহাস জানা এবং সেই জ্ঞান দিয়ে আগামী বিশ্বের বিবর্তনীয় বৈচিত্র্যকে বোঝা।