বিজ্ঞানের নতুন খবর
শিক্ষার্থীদের তৈরি প্রথম মহাকাশযান প্রথমবারের মতো মহাকাশে উৎক্ষেপিত হয়েছে শিক্ষার্থীদের তৈরি মহাকাশযান। নাম ইউনিটেক-১। গত ২১ মে বুধ গ্রহের উদ্দেশে পৃথিবী ছেড়ে যায় ইউনিটেক-১। এটি বানিয়েছেন জাপানের বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা। তবে প্রকল্প পরিচালনার দায়িত্বে আছেন ইউনিভার্সিটি অব টোকিওর অধ্যাপক শিনিচি নাকাসুকা। তাঁদের সাহায্য করছে জাপানের জাতীয় মহাকাশ সংস্থা। উৎক্ষেপণের পর বেতার বার্তা পাঠালেও বর্তমানে ইউনিটেক-১-এর সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন আছে। বিজ্ঞানীরা ধারণা করছেন, মহাশূন্যযানটি ভেঙে গেছে। তবু ছাত্রদের এই মহাকাশ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে জাপানের বিজ্ঞানী মহল। শব্দের চেয়ে তিন গুণ গতির কার!ক্যালিফোর্নিয়ার কাভালারো নামের এক উদ্ভাবক এমন এক প্রাইভেট কার তৈরি করেছেন, যার গতিবেগ শব্দের চেয়ে তিন গুণ! আরও আশ্চর্য হলো, কারটি চলবে বাতাসের শক্তিতে! অনেক পদার্থবিজ্ঞানী এ কথা মানতে নারাজ। তবে গত ১৬ মে কাভালারো তাঁর কারের গতি প্রমাণ করে দেখিয়েছেন। উল্লেখ্য, শূন্য ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বাতাসে শব্দের বেগ সেকেন্ডে ৩৩২ মিটার। অর্থাৎ নতুন এই কারটি সেকেন্ডে ৯৯৮ মিটার (মানে এক কিলোমিটার) পথ পাড়ি দেবে!