বিজ্ঞানের নতুন খবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসুরো গোলমাল, শব্দদূষণে জ্বলবে বাতি—বিদ্যুত্ হলো আধুনিক বিশ্বের প্রধান চালিকাশক্তি। দিনে দিনে বিদ্যুতের চাহিদা বাড়ছে, বাড়ছে না শুধু জোগান। তবে চেষ্টার কমতি নেই বিজ্ঞানীদের। যেমন এখন তারা বলছেন, শব্দদূষণ দিয়ে বিদ্যুত্ উত্পাদন করবেন। বিমানবন্দরের মতো শব্দের গোলমাল বা দূষণ আর কোথাও নেই। বিমান উড্ডয়ন ও অবতরণের শব্দে কান ঝালাপালা হয়ে যায়। বিমানবন্দরের এই কান ফাটানো শব্দকেই বিদ্যুতে রূপান্তরিত করার প্রকল্প হাতে নিয়েছেন বিজ্ঞানীরা। গ্রিন নইজ নামের একটি ডিভাইস দূষিত শব্দগুলোকে বিদ্যুত্শক্তিতে রূপান্তরের মাধ্যমে বিমানবন্দরের বাতিগুলো জ্বালাতে পারবেন ধারণা তাঁদের। গ্রিন নইজের রূপকার হাঙ উজু। ধূমপায়ী ধরতে বৈদ্যুতিক নাক!ধূমপায়ী শানাক্তকরণে সাধারণত সন্দেহভাজন ব্যক্তির রক্ত ও মূত্র পরীক্ষা করা হয়, কিন্তু অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক এমন এক ধরনের যন্ত্র উদ্ভাবন করেছেন যা কোনো মানুষের শ্বাসনালি থেকে নির্গত গ্যাসকে পরীক্ষা করলে বলে দেবে মানুষটি ধূমপান করেছে কিনা। ফলে সুচ ফুঁড়ে রক্ত বা মূত্র পরীক্ষার প্রয়োজন পড়বে না ধূমপায়ী শনাক্তকরণে। এই যন্ত্রের নাম বৈদ্যুতিক নাক। ৩৯ জন ব্যক্তির ওপর জরিপ চালিয়ে ৩৭ জন ধূমপান করেছেন কিনা তা সঠিক করে বলতে পেরেছেন নতুন উদ্ভাবিত এই বৈদ্যুতিক নাক। স্টামফোর্ড ইউনিভার্সিটিতে বিতর্ক উত্সব২৮ দলের এক জমজমাট বিতর্ক প্রতিযোগিতা শেষ হলো স্টামফোর্ড ইউনিভার্সিটিতে। স্টামফোর্ড ডিবেট ফোরাম (এসডিএফ) ২৯ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত ‘তৃতীয় স্টামফোর্ড মিক্সআপ ডিবেট কমপিটিশন ২০১০’-এর আয়োজন করে।প্রতিযোগিতা বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই অনুষ্ঠিত হয়। বাংলা বিতর্কে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জুনাঞ্জিনা আহমেদ তৃণা, স্টামফোর্ড ইউনিভার্সিটির রাজীব সাহা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনিন্দ্য রহমানকে নিয়ে গঠিত ‘বর্ণমুক্তি’ দলটি চ্যাম্পিয়ন হয় এবং ইংরেজি বিতর্কে নর্থ সাউথ ইউনিভার্সিটির নাঈম কাশেম, মানারাত কলেজের লাবিব ও বিআইটির মুবারাককে নিয়ে গঠিত দলটি চ্যাম্পিয়ন হয়। বাংলা বিতর্কে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির পাপন, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের নাঈম ও হাসানুল, মানারাত বিশ্ববিদ্যালয়ের বান্নাকে নিয়ে গঠিত ‘অচেনা’ নামের দলটি রানারআপ হয়। ফাইনালে বাংলা বিতর্কে অনিন্দ্য রহমান এবং ইংরেজি বিতর্কে নাঈম কাশেম শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন।প্রতিযোগিতার সমাপনী দিনে স্টামফোর্ড ডিবেট ফোরামের নতুন কমিটি গঠিত হয়। এতে সভাপতি নির্বাচিত হন সাইফুদ্দিন সাজু এবং সাধারণ সম্পাদক রাজীব সাহা।