বিজ্ঞানের নতুন খবর
দুর্লভ প্রজাতির ছত্রাক শনাক্তইংল্যান্ডে অতি ক্ষুদ্র এক বিরল প্রজাতির ছত্রাকের সন্ধান পাওয়া গেছে। ছত্রাক হলো এক ধরনের উদ্ভিদ। এরা জন্মায় পুরোনো কাঠে, মৃত ও পচনশীল কোনো উদ্ভিদ বা প্রাণীর গায়ে। যেসব উদ্ভিদ খাদ্য তৈরি করতে পারে ,তাদের শরীরে থাকে সবুজ রঞ্জক পদার্থ ক্লোরোফিল। কিন্তু ছত্রাকে কোনো ক্লোরোফিল থাকে না। ফলে এরা কখনো সবুজ হয় না। সম্প্রতি যে দুর্লভ প্রজাতির ছত্রাক পাওয়া গেছে তার রং কমলা। ইংল্যান্ডে এই প্রথম এ ধরনের ছত্রাকের সন্ধান মিলল। এটা আকারে ভীষণ ছোট। প্রচণ্ড ঠান্ডা আবহাওয়ায় এরা জন্মায়। এই ছত্রাকের বৈজ্ঞানিক নাম রাখা হয়েছে মালটিক্লাভুলা ভার্নালিস।তথ্যসূত্র: বিবিসি নিউজ ইঁদুরের হূৎস্পন্দন থেকে বিদ্যুৎইঁদুরের হূৎস্পন্দনকে বিদ্যুৎশক্তিতে রূপান্তরে সফল হয়েছেন জর্জিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির বিজ্ঞানীরা। এক পরীক্ষায় বিজ্ঞানীরা ইঁদুরের বুক ও পেটের মধ্যবর্তী ঝিল্লি পর্দার সঙ্গে সূক্ষ্মাতিসূক্ষ্ম একটি বিদ্যুৎ উৎপাদন-যন্ত্র তথা জেনারেটর সংযুক্ত করেন। জিংক অক্সাইডের সূক্ষ্ম একটি তারকে পলিমার দিয়ে পেঁচিয়ে জেনারেটরটি তৈরি করা হয়। পলিমার ব্যবহার করা হয়েছে যেন ইঁদুরের দেহের ভেতরের কোনো তরল পদার্থ তারের সঙ্গে লেগে না যায়। বিজ্ঞানীরা লক্ষ করেন, ইঁদুর যখন শ্বাস নিচ্ছে, তখন তারটি কিছুটা প্রশস্ত হচ্ছে! উৎপন্ন হচ্ছে বিদ্যুৎ! যদিও বিদ্যুতের পরিমাণ অতি নগণ্য, মাত্র চার পিকো-অ্যাম্পিয়ার। অপরদিকে জেনারেটরটি যখন ইঁদুরের হূৎপিণ্ডের সঙ্গে সংযুক্ত করা হয়, তখন ৩০ পিকো-অ্যাম্পিয়ার বিদ্যুৎ উৎপন্ন হয়। উল্লেখ্য, অ্যাম্পিয়ার হচ্ছে বিদ্যুৎ পরিমাপের একক। আর এক পিকো অ্যাম্পিয়ার মানে এক অ্যাম্পিয়ারের ১০০ হাজার কোটি ভাগের এক ভাগ মাত্র।তথ্যসূত্র: পপুলার সায়েন্সভাষান্তর: জাহাঙ্গীর আলম