বিজ্ঞানের নতুন খবর
বেড়ালের কৃত্রিম পাঅস্কার। না, এটা চলচ্চিত্রের পুরস্কার নয়, কুচকুচে কালো একটা বেড়ালের নাম। এক বছর আগে দুর্ঘটনায় পেছনের পা দুটো হারায় অস্কার। ফলে এক বছরে হাঁটাচলা পুরো বন্ধ ছিল বেড়ালটির। সম্প্রতি অস্কার আবার হাঁটতে পারছে, দিব্যি আগের মতোই! কৃত্রিম দুটো পায়ের ওপর ভর করে এখন হাঁটাচলা করছে বেড়ালটি। অস্কারের জন্য দুটো কৃত্রিম পা তৈরি করেছেন নোয়েল নামের এক পশুচিকিৎসক। কৃত্রিম পা জোড়া লাগানো বেশ কঠিনই ছিল। এ কাজে তাঁকে সহযোগিতা করেছেন ইউনিভার্সিটি লন্ডন কলেজের অধ্যাপক গর্ডন বান। কৃত্রিম পায়ে অস্কার শুধু হাঁটতে পারছে তা-ই নয়, অস্কারই হচ্ছে কৃত্রিম পায়ের বিশ্বের প্রথম বেড়াল। তথ্যসূত্র: InfoNIAC.comসর্ববৃহৎ টেলিস্কোপ বসবে মাটির নিচে! টেলিস্কোপ। সতেরো শতকের প্রথম দশকের শেষের দিকে বিজ্ঞানী গ্যালিলিও এটা উদ্ভাবন করেন। তিনি তাঁর নিজের বানানো টেলিস্কোপ দিয়ে বৃহস্পতির চারটি চাঁদ দেখেছিলেন, যেগুলো খালি চোখে দেখা সম্ভব নয়। কারণ, আমাদের পৃথিবী থেকে চাঁদের দূরত্ব প্রায় ৫৮ কোটি মাইল। আধুনিক কালের টেলিস্কোপ তো আরও শক্তিশালী, শত আলোকবর্ষ দূরের নক্ষত্রও দেখাতে পারে সেগুলো। অসীম আকাশের নক্ষত্রদের খবর আনে বলে টেলিস্কোপকে বলা হয় মহাজাগতিক বার্তাবাহক। তবে বিজ্ঞানীরা আইস-কিউব নামের এমন এক টেলিস্কোপ বানাচ্ছেন, যা আকাশের দিকে তাক করে বসানো হবে না। আকাশের খবরাখবর নেওয়ার জন্য এই টেলিস্কোপের সৃষ্টি নয়। এটি বসানো হবে মাটির নিচে পৃথিবীর কেন্দ্রের দিকে তাক করে। ইতিমধ্যে ৯৫ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। আশা করা হচ্ছে, ২০১১ সালের মধ্যে পুরো কাজ সফলভাবে শেষ হবে। সবচেয়ে বিস্ময়কর হলো, আইস-কিউবের দৈর্ঘ্য এক মাইলেরও বেশি। (তথ্যসূত্র: পপুলার সায়েন্স)ইন্টারনেট অবলম্বনে জাহাঙ্গীর আলম