বিজ্ঞানের নতুন খবর
মাছের সংগীতচর্চা!মাছ কি গাইতে পারে? সুর তুলতে পারে হারমোনিয়ামে? পারে। ‘জর জর’ নামের এক পোষা গোল্ডফিশ হারমোনিয়ামে সুর তুলতে পারে বলে দাবি করেছেন ডায়ানে রেইনস নামের যুক্তরাষ্ট্রের এক মহিলা। তিনি তাঁর অ্যাকুরিয়ামের একটি গোল্ডফিশকে সংগীতের প্রশিক্ষণ দিয়েছেন। অ্যাকুরিয়ামের উপরিভাগে কি-বোর্ড যুক্ত করা হয়। তারপর গোল্ডফিশের মুখের মধ্যে জুুড়ে রাখা হয় তার। সেই তার দিয়ে কি-বোর্ডে আঘাত করে সুর তোলে পোষা গোল্ডফিশ! মাছটি হারমোনিয়ামও বাজাতে সমর্থ বলে জানিয়েছেন রেইনস। তিনি আরও জানান, গোল্ডফিশটি একটা মিউজিক অনেক সময় ধরে শোনে। যদি এটা তার ভালো লাগে, তবে সে অ্যাকুরিয়ামে রাখা কি-বোর্ডের মাধ্যম্যে জানিয়ে দেয়। জর জরের সংগীত নিয়ে একটি সিডি বের করবেন বলে জানিয়েছেন রেইনস। তথ্যসূত্র: ইয়াহু নিউজশুক্র গ্রহে কি প্রাণ ছিল?পৃথিবীতে প্রাণের সমাহার। আর শুক্র গ্রহ যেন এক নরক। কারণ এর পৃষ্ঠের তাপমাত্রা ৪৬০ ডিগ্রি সেন্টিগ্রেড। রান্নাঘরের চুল্লির চেয়েও দিগুণ তাপমাত্রা! তবে গড় ঘনত্ব ও মুক্তিবেগসহ বেশ কিছু বিষয়ে পৃথিবীর সঙ্গে শুক্রের মিল রয়েছে। সম্প্রতি ইউরোপীয় স্পেস এজেন্সি, ইসার শুক্রযান ভেনাস এক্সপ্রেস, পৃথিবীর সঙ্গে শুক্রের আরও কিছু মিলের সন্ধান করছে। ভেনাস এক্সপ্রেসের দেওয়া তথ্যমতে, কোটি কোটি বছর আগে শুক্র গ্রহেও অনেক পানি ছিল। সূর্যের অতিবেগুনি রশ্মির প্রভাবে সেই পানি ভেঙে গিয়ে হাইড্রোজেন আর অক্সিজেনে রূপান্তরিত হয়ে মহশূন্যে মিলিয়ে যায়। এ তথ্যের পক্ষে ভেনাস এক্সপ্রেসের বিজ্ঞানীরা বলেন, যেহেতু দেখা গেছে, অক্সিজেনের চেয়ে দ্বিগুণ হাইড্রোজেন মহাশূন্যে মিশেছে, সুতরাং নিশ্চয়ই তা পানি ছিল। ‘পানির সাগর থাকার মানে একসময় শুক্র গ্রহে প্রাণের অস্তিত্ব ছিল। অতীতে শুক্রে যে পানি ছিল, তা বলা যায়। তবে পানির সাগর ছিল, সেটা নিশ্চিত করে বলা যায় না।’ বলেন অক্সফোর্ড ইউনিভার্সিটির কলিন উইলসন। তথ্যসূত্র: সায়েন্স ডেইলি ইন্টারনেট অবলম্বনে জাহাঙ্গীর আলম