বিজ্ঞানের নতুন খবর
ফুটবল দিয়ে বিদ্যুৎ উৎপাদনবিদ্যুতের চাহিদা মেটাতে মরিয়া বিজ্ঞানীরা। নিত্যনতুন প্রযুক্তির ব্যবহারে বিদ্যুৎ উৎপাদনের চেষ্টায় সদাব্রত তাঁরা। এবার কেমব্রিজের হারভার্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা ঘোষণা করেছেন, তাঁরা এমন এক ধরনের পা-বল আবিষ্কার করেছেন, যা দিয়ে খেলা যাবে আবার বিদ্যুৎও তৈরি করা সম্ভব। মানে বলটি দিয়ে যখন খেলা হবে তখন তা ইনডাকটিভ কয়েল মেকানিজম প্রক্রিয়ায় গতিশক্তিকে সঞ্চয় করে রাখবে। ১৫ মিনিট খেলার পর ওই বল যে পরিমাণ বিদ্যুৎ তৈরি করবে তা দিয়ে তিন ঘণ্টা ধরে একটি ছোট সিসা-বাল্ব জ্বালানো সম্ভব।যন্ত্র বলবে রান্নার স্বাদ কেমনরান্না করতে করতে কি একঘেয়ে লাগছে? অথবা অন্যের রান্না করা খাবার আর সুস্বাদু নয় বলে পছন্দ হচ্ছে না? রাগ করে রান্না ছুড়ে ফেলে দিতে ইচ্ছে করছে? রান্নার স্বাদ নিয়ে ভাবনা—আর না আর না। কারণ, বিজ্ঞানীরা এমন এক ধরনের ডিভাইস উদ্ভাবন করেছেন, যা রান্নার আগেই টাচ স্ক্রিন ও ইঙ্ক প্রিন্টিং প্রযুক্তির মাধ্যমে খাবারের স্বাদ কী হবে তা বলে দিতে সক্ষম এবং ইচ্ছে করলে আপনি ১৮ বার খাবারের স্বাদ পরিবর্তন করতে পারেন। এ ডিভাইসটির উদ্ভাবক কেলভিন চেন।