বিজ্ঞানের নতুন খবর
মন করবে গাড়ি নিয়ন্ত্রণএমন কি গাড়ি হতে পারে, যা চলবে চালকের মন যেভাবে চাইবে, সেভাবে? সম্প্রতি দিরেক চিক নামের এক উদ্ভাবক এমন এক কারের নকশা তৈরি করেছেন। মার্সিডিজ এফ ৪০০ মডেলের গাড়ির নকশাকে অনুপ্রেরণা হিসেবে নিয়ে তিনি যে গাড়িটির নকশা করেছেন, তাতে কোনো গতি মন্থনের প্যাডেল থাকবে না, থাকবে না গাড়ি বাঁক নেওয়ার বা ভারসাম্য রাখার হাত-চাকাও। দুই আসনের এই গাড়ির চালকের মাথায় বিশেষ ধরনের হেলমেট থাকবে। ব্রেন-কম্পিউটার ইন্টারফেসের মাধ্যমে চালকের মস্তিষ্ক থেকে আসা সিগন্যালকে এই হেলমেট প্রেরণ করবে গাড়িতে সংযুক্ত বিশেষ এক কম্পিউটার প্রোগ্রামে। সেই সিগন্যাল অনুসারেই চলবে গাড়িটি। তবে এ গাড়ি বাজারে আসতে এখনো অনেক পথ বাকি। দুলবে চেয়ার জ্বলবে বাতিবিমানবন্দরে হট্টগোলের শব্দ থেকে বিদ্যুত্ তৈরির ডিভাইস তৈরি হয়েছে। খেলোয়াড়েরা মাঠে ফুটবল খেলার সময় বিদ্যুত্ উত্পাদন করবে—এমন ফুটবল বানিয়েছে বিজ্ঞানীরা। সম্প্রতি রিয়ান ক্লিঞ্জার নামের এক উদ্ভাবক এমন এক চেয়ারের নকশা তৈরি করেছেন, যা দিয়ে বিদ্যুত্ উত্পাদন করা সম্ভব। চেয়ারটি হবে দোলনা-চেয়ার। এর সঙ্গে একটি জেনারেটর সংযুক্ত থাকবে। কোনো ব্যক্তি যখন চেয়ারে দোল খাবে, তখন দোলনের গতিশক্তিকে ধারণ করবে জেনারেটর। এরপর সেই গতিশক্তিকে বিদ্যুতে রূপান্তরিত করবে, যা দিয়ে লেড বাল্ব জ্বালানো বা মোবাইল ফোনের ব্যাটারি চার্জ করা সম্ভব। দৌড়ালে চার্জ হবে মুঠোফোনের মোবাইলের সঙ্গে চার্জার থাকলে যদি বৈদ্যুতিক কোনো সংযোগ পাওয়া যায় তবে ভালো। কিন্তু যদি তখন এমন কোনো পরিবেশ না থাকে? ঘাবড়ানোর কিছু নেই। বিজ্ঞানীরা সিলিকন রাবারের এমন এক ধরনের পাত তৈরি করেছেন, যা বিদ্যুত্ উত্পাদনে সক্ষম। যদি এ পাতটা পায়ের তলায় জুতায় ব্যবহার করা যায়, তবে দৌড়ানোর সময় এটা বিদ্যুত্ উত্পন্ন করে। কিংবা যদি কোনোভাবে শ্বাসনালির বিপরীতে এ পাতটা লাগানো সম্ভব হয়, তবে শ্বাস-নিঃশ্বাসের গতিকে তা বিদ্যুতে পরিণত করবে। এই বিদ্যুত্ দিয়ে অনায়াসে মুঠোফোনের ব্যাটারি চার্জ করা সম্ভব।